যুক্তরাষ্ট্র গরুর দুধ ও কাদা থেকে ফোম করেছে
রয়টার্স:
সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকরা দুধের প্রোটিন ও সাধারণ কাদা থেকে আলট্রালাইট এবং সহজে পচনশীল ফোম তৈরি করেছেন। এ ফোম ফার্নিচারের গদি, প্যাকেজিং এবং সংশ্লিষ্ট অন্যান্য কাজেও ব্যবহার করা যাবে। খবর সায়েন্সডেইলির। গবেষকদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, দামি এবং সংবেদনশীল দ্রব্যের ক্ষেত্রে দেখা যায় সেগুলো বিক্রির আগে ফোম দিয়ে মোড়ানো থাকে। নিরাপদ স্থানান্তরের জন্যই এমনটা করা হয়। কিন্তু পরবর্তীকালে সেই ফোমের আর কোনো মূল্য থাকে না। ফলে সেটা ফেলে দিতেই হয়। আবার এ ফোম পেট্রোলিয়ামজাতীয় পদার্থ থেকে তৈরি হওয়ার ফলে সহজে পচনশীল নয়। কিন্তু কাদা ও দুধের প্রোটিন থেকে তৈরি এ ফোম সহজেই পচনশীল, ফলে পরিবেশের জন্য ক্ষতিকর নয়। গবেষণার ফল প্রকাশিত হয়েছে বায়োম্যাক্রোমলিকিউল সাময়িকীতে। গবেষক ডেভিস স্কিরাল্ডি জানিয়েছেন, গরুর দুধের শতকরা ৮০ ভাগ প্রোটিনে ক্যাসেইনজাতীয় পদার্থ থাকে। এই ক্যাসেইন আঠা ও পেপারকোট হিসেবে ব্যবহার করা যায়। ক্যাসেইনের সঙ্গে অল্প কাদা মেশালে সেটা আর পানিতে সহজে মেশে না। সেইসঙ্গে গ্লিসারেল্ডিহাইড নামের জৈব ঘটকের অণুর বিক্রিয়ায় পানি নিরোধক যৌগ তৈরি হয়। এ যৌগগুলোকে হিমায়ন এবং শুষ্ক করে এক ধরনের অ্যারোজেল তৈরি করা হয়। এরপর একে একটি ওভেনে পরিশোধন করে শক্তিশালী যৌগে পরিণত করা হয়। এ শক্তিশালী যৌগটিই ফোম, যা সহজেই পচনশীল কিন্তু টেকসই।
সর্বশেষ সংবাদ
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature