Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র ছাত্রদল আনন্দ-উত্সবে পালন করল তারেক রহমানের জন্মদিন

অনলাইন ডেস্ক পঠিত: 170 বার

প্রকাশিত: November 21, 2011 | 2:08 PM

বর্ণমালা নিউজ, নিউইয়র্কঃ যুক্তরাষ্ট্র ছাত্রদল আনন্দ-উত্সবের মধ্যে দিয়ে পালন করল তারেক রহমানের ৪৭তম জন্মদিন। কুইন্সের জ্যাকসন হাইটসের খাবারবাড়ী রেস্টুরেন্টে  ১৯ নভেম্বর দিবাগত রাত ১২টায় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রমানের জৌষ্ঠ সন্তান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে কেক কেটে তার জন্মদিন উদযাপন করেন ছাত্রনেতৃবৃন্দ।এর আগে আগত সবাইকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সূচনা করেন যুক্তরাষ্ট্র ছাত্রদলের সভাপতি আতাউর রহমান আতা। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও যুক্তরাষ্ট্র বিএনপির বিদায়ী কমিটির সহ সভাপতি গিয়াস আহমেদ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির বিদায়ী কমিটির সাধারন সম্পাদক কামাল পাশা বাবুল ও কেন্দ্রীয় যুবদলের সহ আন্তর্জাতিক সম্পাদক আব্দুল বাতিন।প্রধান অতিথির বক্তব্যে গিয়াস আহমেদ বলেন, জিয়াউর রহমানের যোগ্র উত্তরসূরী হিসাবে জনগণের মাঝে বিচরণ করে দলকে তুণমূলে শক্তিশালী করতে গিয়ে মহল বিশেষের রোষের শিকার হন তারেক রহমান। বিদেশী এজেন্ডা বস্তবায়নকারী এক এগরোর কারিগররা তারেককে নিয়ে যে ষড়যন্ত্র করেছিল তা পরিপূর্ণ করতে ব্যস্ত আওয়ামী-বাকশালী সরকার। বিদেশীদের তাবেদার হাসিনা সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে আজ বাংলাদেশকে তোয়াক্কা না করে টিপাইমুখ বাঁধ নির্মাণ শুরু করেছে ভারত।

বিশেষ অতিথির বক্তব্যে কামাল পাশা বাবুল বলেন, তারেক রহমানের বিরুদ্ধে সব ষড়যস্ত্রের দাতভাঙ্গা জবাব দিবে জাতীয়তাবাদী বিশ্বাসী জিয়ার সৈনিকরা। আব্দুল বাতিন বলেন, তারেক রহমানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রবাস থেকে বৃহত্তর আন্দোরন গড়ে তোলা হবে।

অনুষ্ঠান আয়োজনে বিশেষ দায়িত্ব পালন করেন যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম জনি। অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও গ্রেটার ঢাকা জেরা সমিতির সদস্য সচিব গিয়াসউদ্দিন, তারেক প্রত্যাবর্তন পরিষদের আহ্বায়ক পারভেজ সাজ্জাদ, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আদনান আহমেদ, সহ সভাপতি সুমন আলী খান, কার্যকরী সদস্র নাজিম চৌধুরী রিঙ্কু, লিমন চৌধুরী, জাফর মাহাদত হক, আতিকুর রহমান পান্না, কামরান আহমেদ. নাদিম আহমেদ, মাহবুব কান, দীপ্র দে, ফয়সার মাদানী, রায়হান, আমরান আহমেদ, সুমন আহমেদ, মাসুম ইসলাম, রাসেল আহমেদ, রুহেলুজ্জামান প্রমূখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV