Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র ছাত্রলীগের উদ্যেগে সজিব ওয়াজেদ জয়ের জন্ম বার্ষিকী পালন

অনলাইন ডেস্ক পঠিত: 142 বার

প্রকাশিত: July 28, 2012 | 3:17 PM

নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র ছাত্রলীগের উদ্যেগে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশ রতœ শেখ হাসিনার উপদেষ্টা বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী সজিব ওয়াজেদ জয়ের ৪১ তম জন্ম বার্ষিকী জ্যাকসন হাইটস এর একটি রেষ্টুরেন্টে পালন করা হয়। যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি জে এ জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মাসুদুল হাসান এমডি, সহ সভাপতি সামসুউদ্দিন আজাদ, প্রচার সম্পাদক দুলাল মিয়া, সহ প্রচার সম্পাদক তৈয়ুবুর রহমান টনি, সদস্য জসিম উদ্দিন খান মিঠু, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম, সাবেক কেন্দ্রিয় ছাত্র লীগ নেতা শুভল দেব নাথ, এছাড়াও উপস্থিত ছিলেন সিটি মহিলা আওয়ামী লীগের সাম্পাদিকা কাকন, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের ওমর ফারুক রিপন, এম জি মোস্তফা, সাজ্জাদ রায়হান, জসিম উদ্দিন ভূইয়া, মোঃ মজিব, খালেকুজ্জামান সুমন, মোঃ আশিক, ইমরুল কায়েস, মোঃ আকরাম হোসেন, মোঃ সোহানুর রহমান, শাহিন, সালেহিন, রাশেল কবির সহ শতাধিক নেতা কর্মী।

অনুষ্ঠানের প্রধান অতিথি সাজ্জাদুর রহমান সাজ্জাদ বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার রূপকারক সজিব ওয়াজেদ জয়, আগামী প্রজন্মকে সাথে নিয়ে জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ বাস্তবায়নে সজিব ওয়াজেদ জয়ের বিকল্প নেই বলে মাননীয় প্রধানমন্ত্রী দেশ রতœ শেখ হাসিনা তাকে উপদেষ্টা পদে বসিয়েছেন। আলোচনা শেষে কেক কেটে সজিব ওয়াজেদ জয়ের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV