যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট জাতীয় পার্টি ও অংগ সংগঠনের বিপুল সংখ্যক নেতা ও কর্মীর উপস্হিতিতে ১২ই মার্চ বৃহস্পতিবার জ্যাকসন হাইট্স ঈটজি রেষ্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয় পার্টি যুক্তরাষ্ট শাখার প্রচার সম্পাদক শাহজাহান সাজুর পরিচালনায় ইফতারের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। জাতীয় পার্টি যুক্তরাষ্ট শাখার সভাপতি ও কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ এ বার ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা সৈয়দ শওকত আলী, সহ সভাপতি নূর ইসলাম বর্ষন, কৃষি বিষয়ক সম্পাদক এ এস এন রুবেল, শ্রম বিষয়ক সম্পাদক আওয়াল কাজী, রবিউল হক, মহিলা নেত্রী নার্গিস আহমেদ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের রাজনীতি, ছাত্র রাজনীতি, প্রসাশনিক অবকাঠামো যোগপযোগী করে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলার লক্ষ্যে প্রয়াত রাষ্টপতি পল্লীবন্ধু এইচ এম এরশাদ জাতীয় পার্টি করেন। বক্তারা জাতীয় পার্টির প্রসাশনিক বিকেন্দ্রীকরন, ঔষধনীতি, যোগাযেগ ব্যবস্হার বৈপ্লবিক উন্নয়ন তুলে ধরে বক্তব্য রাখেন।.বক্তারা বলেন, বাংলাদেশের সদ্য জাতীয় সংসদ নির্বাচনে, জামায়াত ও ভূঁই ফোড় সংগঠন এনসিপিকে প্রতিষ্ঠিত করার জন্য ডঃ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ইলেকশন ইন্জিনিয়ারিং করে জাতীয় পার্টিকে নির্বাচনে হারানো। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের এমপি হাতকে আরো শক্তিশালী করার আহবান জানান।
সভায় পার্টির প্রয়াত চেয়ারম্যান সাবেক রাষ্টপতি এইচ এম এরশাদ সহ ও বাংলাদেশে স্বাধীনতা সংগ্রাম থেকে আজ পর্যন্ত যারা দেশের মানুষের মৌলিক অধিকার আদায়ে আত্মাহুতি দিয়েছেন, তাদের রূহের মাগফেরাত কামনা করে এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন উপদেষ্টা সৈয়দ শওকত আলী।
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
- Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
- নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
- শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের
- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা