যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির কর্মী সভা : প্রকাশিত আহ্বায়ক কমিটির সাথে জাতীয় পার্টির যুক্তরাষ্ট্র শাখার কোন সম্পর্ক নেই
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : এষ্টোরিয়াস্থ বৈশাখী রেষ্টুরেন্ট মিলনায়তনে গত ২৪শে জুন রবিবার সন্ধ্যায় জাতীয় পার্টির যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মী সভায় জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রিয় নির্বাহী সদস্য হাজী আব্দুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী। বিশেষ অতিথি ছিলেন জাপার প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা সৈয়দ শওকত আলী, জাপার উপদেষ্টা গিয়াস মজুমদার। আরো বক্তব্য রাখেন জাপার সিনিয়র সহ সভাপতি ও কেন্দ্রিয় সদস্য জসিম উদ্দিন চৌধুরী, জাপার সহ সভাপতি ও কেন্দ্রিয় সদস্য এড্যভোকেট হারিস উদ্দিন আহমেদ, জাপার সহ সভাপতি মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, জাপার যুগ্ম সাধারণ সম্পাদক আসেফ বারী টুটুল, জাপার যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রিয় সদস্য মোঃ লুৎফুর রহমান, জাপার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল করিম, জাপার সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ মহসিন আলী, জাপার মহিলা সম্পাদক জেসমিন আক্তার চৌধুরী, জাপার যুগ্ম প্রচার সম্পাদক ওয়াহিদ ফেরদৌস, জাপার যুব বিষয়ক সম্পাদক শফি আলম, জাপার দপ্তর সম্পাদক জি এম ইলিয়াস, জাপার ছাত্র বিষয়ক সম্পাদক মীর জাফর, জাতীয় যুব সংহতির সহ সভাপতি ইব্রাহিম আলী, জাতীয় মহিলা পার্টির সহ সভানেত্রী কার্নিজ আয়শা, জাতীয় শ্রমিক পার্টির সহ সভাপতি আবিদুর রহমান, নিউইয়র্ক স্টেট কমিটির সভাপতি এড্যাভোকেট মোঃ হানিফ ও সাধারণ সম্পাদক ফিরোজ হাসান মিলন, সিটি কমিটির সভাপতি শুভংকর গাঙ্গলী ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সদস্য মঈন খান, মোঃ বাচ্চু প্রমূখ।
সভায় উপস্থিত সকলে বলেন কিছু দিন থেকে কিছু সংখ্যক ব্যক্তির নামে আহ্বায়ক কমিটি বিজ্ঞাপন আকারে প্রকাশ করছে, তা দেখে আমরা হতবাগ হয়েছি। কারণ জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার কমিটি ২০২১ সাল পর্যন্ত বহাল আছে। জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান কতৃক অনুমোদিত কমিটি আছে, সেই কমিটি কেন্দ্রের সকল কর্মসূচী জাতীয় দিবস পালন করে আসছে হঠাৎ করে যারা জাতীয় পার্টির কেহ নয়। তাদের নামে আহ্বায়ক কমিটির কোন মুল্য নাই, তাই জাতীয় পার্টির বর্তমান কমিটি আগামী ২০২১ সাল পর্যন্ত কার্য্যক্রম চলিয়ে যাবে। মাননীয় চেয়ারম্যান আল্লাহর রহমতে এখনো বেঁচে আছেন এবং তিনি সব বিষয় জানেন। জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার নেতৃবৃন্দ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে বিশেষভাবে জানানো যায়। কোন প্রকার বিজ্ঞাপনে বা প্রচারে কর্ণপাত বা বিভান্ত না হয়ে, বর্তমান অনুমদিত কমিটির সাথে থেকে দলকে শক্তিশালী করার জন্য সকলে এক সাথে কাঁদে কাঁদ মিলিয়ে কাজ করতে হবে। কেন্দ্রিয় কর্মসূচী অনুসারে সকল এস্টেট কমিটি শূনপদ পূনগঠন করতে হবে ও সাথে সাথে সকল জাতীয় পার্টি নিউইয়র্ক সিটি কমিটি, মহিলা পার্টি ও শ্রমিক পার্টি শূন্যপদ পূর্ণকরে শক্তিশালী একটি জাতীয় পার্টি করতে হবে। অনুষ্ঠানে বক্তারা আরো বলেন প্রকাশিত আহ্বায়ক কমিটির সাথে জাতীয় পার্টির যুক্তরাষ্ট্র শাখার কোন সম্পর্ক নাই। কিছু বহিরাগত ব্যক্তির টেলিফোনে কর্ণপান না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ সাহেবের নির্দেশেই পরিচালিত হবে।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’