Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভায় নারায়নগঞ্জ মসজিদে গ্যাস বিষ্ফোরণ ঘটনায় দোষীদের বিচার দাবি

অনলাইন ডেস্ক পঠিত: 190 বার

প্রকাশিত: September 9, 2020 | 12:15 AM

ইউএসএনিউজঅনলাইন.কম. নিউইয়র্ক : নিউইয়র্কে গত ৭ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির জ্যাকসন হাইটস্থ প্রধান কার্যালয়ে সভাপতি ও কেন্দ্রীয় সদস্য হাজী আবদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় সভায় আরো উপস্থিত ছিলেন সিনিয়র উপদেষ্টা সৈয়দ শওকত আলী, উপদেষ্টা গিয়াস মজুমদার, উপদেষ্টা সাবেক কমিশনার মোহাম্মদ আলী, সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, জাপার সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব এডভোকেট হারিছ উদ্দিন আহমেদ, জাপার সহ-সভাপতি ডাঃ মোহাম্মদ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক আসেফ বারী টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য লুৎফুর রহমান, যুব বিষয়ক সম্পাদক শফি আলম, সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, কোষাধ্যক্ষ জি.এম ইলিয়াছ, মহিলা বিষয়ক সম্পাদিকা জেসমিন আকতার চৌধুরী, নিউইয়র্ক সিটি সভাপতি শুভংকর গাঙ্গুলী, নিউইয়র্ক স্টেট সভাপতি এডভোকেট মোহাম্মদ হানিফ।
সভার শুরুতে নারায়নগঞ্জ মসজিদে নামাজরত অবস্থায় গ্যাস বিষ্ফোরণে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির পক্ষে নিহত পরিবারকে সাহায্য সহযোগিতা করার জন্য সরকার প্রধানের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয় এবং এই বিষয়ে সঠিকভাবে তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান হয়।
এছাড়া সভায় উপজেলা নির্বাহী অফিসার সাহেদা খানমের উপর হামলার নিন্দা জানিয়ে প্রতি উপজেলা পরিষদের নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলার বাহিনীর নিয়োগের আহ্বান জানান হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV