Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি’র মহান মে দিবসের সমাবেশ

অনলাইন ডেস্ক পঠিত: 161 বার

প্রকাশিত: May 7, 2019 | 3:12 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জ্যাকসন হাইটস চাংপাই চাইনিজ মিলনাতনে গত ৪ মে শনিবার সন্ধ্যায় জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে মহান মে দিবসের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাপার সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাজী আবদুর রহমানের সভাপতিত্বে জাপার সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, জাপার উপদেষ্টা সৈয়দ শওকত আলী, জাপার উপদেষ্টা গিয়াস মজুমদার, জাপার সিনিয়র সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য জসিম উদ্দিন চৌধুরী, জাপার সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, সহ সভাপতি তোফাইল চৌধুরী, জাপার যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ বারী টুটুল, জাপার যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য মোহাঃ লুৎফুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ মোহসিন, যুগ্ম প্রচার সম্পাদক ফেরদৌস ওয়াহিদ, মহিলা সম্পাদিকা জেসমিন আকতার চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক শফিউল আলম, জাতীয় যুব সংহতির ইব্রাহিম আলী, জাতীয় মহিলা ভারপ্রাপ্ত সভানেত্রী ডাঃ নার্গিস রহমান, জাতীয় শ্রমিক আবিদুর রহমান, নিউইয়র্ক স্টেট কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ হানিফ, নিউইয়র্ক সিটি কমিটির সভাপতি শুভংকর গাঙ্গুলী প্রমুখ।
মহান মে দিবসের আর্দশে অনুপ্রাণিত হয়ে দেশের ১৬ কোটি আপামর মেহনতি ও শ্রমজীবি জনগণ ঐক্যবন্ধভাবে কাজ করিলে কষ্ট দূর হবে, আজ দীর্ঘ বৎসর পেরিয়ে গেল এখনো শ্রমিকের দাবী পূর্ণ হয় নাই, তাহাদের দাবী ছিল ১দিন ৮ ঘন্টা কাজ ও ন্যায্য মূল্যে বেতন ভাতা তাহা এখনো কার্য্যকর হয় নাই। মালিক পক্ষ কিভাবে শ্রমিক বেতন ভাতা কম দিয়ে তাহাদের কাজ করিবে সেই চেষ্টা থাকে। সরকারী পুষ্ট রাজনৈতিক নেতার হাতে আজ দেশের সকল শ্রমিক বন্দী হয়ে আছে। আজ আমরা দাবী করিতেছি শ্রমিকের ন্যায্য বেতন ভাতা দেওয়া হউক।
পরিশেষে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে জি.এম. কাদেরকে নিয়োগ দেওয়ায় জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার পক্ষ থেকে অভিনন্দন জানানো হয় এবং চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ সাহেবকে ধন্যবাদ জানানো হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV