Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 45 বার

প্রকাশিত: May 17, 2019 | 4:25 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : এষ্টোরিয়াই বৈশাখী রেষ্টুরেন্ট মিলনায়তনে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে গত ১৫ই মে বুধবার যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাপার সভাপতি ও কেন্দ্রীয় সদস্য হাজী আবদুর রহমানের সভাপত্বিতে, সাধারন সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় ইফতার পার্টিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চারসিনার পীর সাহেব মাওলানা শাহা মোঃ সাইফুল্লা ছিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, সাবেক সংসদ শহীদুর রহমান, উপদেষ্টা সৈয়দ শওকত আলী ও গিয়াস মজুমদর, আরো মঞ্চে উপস্থিত ছিলেন জাপার সিনিয়র সহ-সভাপতিও কেন্দ্রীয় সদস্য জসিম উদ্দিন চৌধুরী, জাপার সহ-সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এডভোকেট হারিস উদ্দিন আহমেদ ও জাপার সহ-সভাপতি মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, আরো উপস্থিত ছিলেন জাপার যুগ্ম-সাধারন মোঃ আবদুল করিম। জাপার যুগ্ম সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ লুৎফুর রহমান, জাপার সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, জাপার যুগ্ন প্রচার ফেরদৌস ওয়াহিদ, যুব-বিষয়ক সম্পাদক শফিউল আলম, দপ্তর মোঃ ইলিয়াছ, কোষাধ্যক্ষ আকতার কবির, যুগ্ন-যুব বিষয়ক সম্পাদক আবদুল মোতালের, কেন্দ্রীয় সদস্য আবদুর নূর। জাতীয় মহিলা পার্টির উপদেষ্টা সানওয়ারা বেগম, জাতীয় যুব-সংগতির সাধারন সম্পাদক এ,কে, কাইরুল আলম। নিউইয়র্ক সিটি কমিটি সভাপতি এডভোকেট মোঃ হানিফ, নিউইয়র্ক সিটি জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ও সহ সভাপতি বাচ্চু মিঞা, সদস্য মীর জাহাঙ্গীর প্রমুখ।

ইফতার এর পূর্বে পরম করুনাময় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে দোয়া ও মিলাদ পরিচালনা করেন এডভোকেট মোঃ হানিফ, চারসিনার পীর সাহেব মাওলানা শাহ্ মোহাম্মদ সাইফুল্লাহ্ ছিদ্দিকী সাহেব মুসলিম জাহানের শান্তি কামনা করে ইফতার মাহফিলে মোনাজাত করেন। শেষে সভাপতি হাজী আবদুর রহমান উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং দেশীয় সাজে ইফতার পরিবেশন করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV