Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র জাসদের সম্মেলন ১১ মার্চ : নিউজার্সিতে মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক পঠিত: 29 বার

প্রকাশিত: February 13, 2018 | 11:51 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আগামী ১১ মার্চ অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্র জাসদের সম্মেলনকে সফল করে তোলার লক্ষে গত ১১ ফেব্রুয়ারি রোববার নিউজার্সিতে জাসদের সাংগঠনিক সফর ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় যুক্তরাষ্ট্র জাসদ নেতৃবৃন্দ নিউজার্সিতে বসবাসরত জাসদের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, শুভাকাঙ্খী ও সমর্থকদের সাথে পৃথক গণসংযোগ, মতবিনিময় ও সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
জাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও যুক্তরাষ্ট্র জাসদ সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নুরে আলম জিকুর পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসদ নেতা কামাল আহমেদ, আবুল কালাম আজাদ, নজিম আহমেদ আবুল, আবদুল হেলিম, জসিম উদ্দিন রুবেল, মস্তাব উদ্দিন, ওসমান উল্লা, মাহবুব চৌধুরী বিপ্লব, আনহার মিয়া, আলী আহমেদ, ফয়সল আহমেদ, আমিনুর রহমান পাপ্পু, আবুল ফজল লিটন, মনজুর মোর্শেদ, শাহনূর কোরেশী, খায়রুল ইসলাম লিং, আখতার আহমেদ, আবদুল আহাদ, ফকহাদ কবীর প্রমুখ। সভায় নেতৃবৃন্দ সম্মেলন সফল করাসহ রাজনৈতিক-সাংগঠনিক কর্মকান্ড নিয়ে মতবিনিময় ও কর্মপরিকল্পনা গ্রহণ করেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র জাসদের সম্মেলন আগামী ১১ মার্চ রোববার নিউইয়র্কের গুলশান টেরেসে অনুষ্ঠিত হওয়া কথা রয়েছে। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি, বিশেষ অতিথি থাকবেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি ও যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আহমেদ।এদিকে, সম্মেলন সফল করার লক্ষে যুক্তরাষ্ট্র জাসদের পক্ষ থেকে মাসব্যাপী সাংগঠনিক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে নিউজার্সিতে যুক্তরাষ্ট্র জাসদ নের্তৃবৃন্দ এ গণসংযোগ করেন। এসময় নিউজার্সি জাসদ নেতৃবৃন্দ যুক্তরাষ্ট্র জাসদ নেতৃবৃন্দের এই সাংগঠনিক সফরে উৎফুল্লতা প্রকাশ করে এসফর সংগঠনের জন্য ইতিবাচক হিসেবে আখ্যায়িত করেন। তারা যুক্তরাষ্ট্র জাসদের আসন্ন সম্মেলনকে সফল করে তোলার জন্য সর্বাত্মক সহযোগীতা ও সত:স্ফূর্ত অংশ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
সভা থেকে আসন্ন সম্মেলনে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপির নেতৃত্বে জাসদের সম্মেলনে একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল প্রেরণের আহবান জানানো হয়। সভায় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসহ জাসদের সকল পর্যায়ের নেতা-কর্মীদের দলীয় সকল কর্মসূচিতে সক্রীয়ভাবে অংশগ্রহণের আহবান জানান সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক দেওয়ান শাহেদ চৌধুরী। সভায় কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুসরণ করে সম্মেলন সফল করে তুলতে জাসদের সর্বস্তরের নেতা-কর্মীদের সহযোগীতা কামনা করেন সম্মেলন প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দ। সভায় জাসদের সাংগঠনিক কার্যক্রম জোরদারের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করাসহ সম্মেলন সফল করার লক্ষে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত নিউইয়র্ক সিটির জ্যামাইকা, ব্রুকলিন, ওজনপার্ক, এষ্টোরিয়া, লং-অ্যাইল্যান্ড, জ্যাকসন হাইটসে কর্মী সভা ও বিভিন্ন পেশাজীবী নের্তৃবৃন্দের সাথে মতবিনিময় অব্যাহত রাখা হবে বলে জানান হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV