যুক্তরাষ্ট্র জাসাসের দোয়া ও ইফতার মাহফিলে বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কামাল পাশা বাবুলের অনাস্থা প্রস্তাব
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ব্রুকলিন রাধুনী রেস্টুরেন্টে গত ১২ই মে রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮ তম শাহাদাৎ বার্ষিকী ও দেশমাতা বেগম খালেদা জিয়ার আশু রোগ ও কারামুক্তি উপলক্ষে দোয়া, ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র জাসাসের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি মোস্তফা কামাল পাশা বাবুল। সভাপতিত্ব করেন জাসাস কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র জাসাসের সিনিয়র সহ সভাপতি গোলাম ফারুক শাহীন।
প্রধান বক্তা ছিলেন সাবেক ছাত্রনেতা ও রাজনৈতিক বিশ্লেষক মার্শাল মুরাদ। সভা পরিচালনা করেন যুক্তরাষ্ট্র জাসাসের সহ সভাপতি জাহাঙ্গীর সরওয়ার্দী ও যুক্তরাষ্ট্র জাসাসেস যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আরিফ চৌধুরী। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র জাসাসের বর্তমান কমিটির অধিকাংশ নেতা উপস্থিত ছিলেন এবং তারা সবাই বর্তমান কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে নিয়ে প্রশ্ন তোলেন। প্রধান বক্তা মার্শাল মুরাদ উপস্থিত সবাইকে বর্তমান কমিটির সবাইকে মিলেমিশে কাজ করার অনুরোধ করেন এবং সাংগঠনিক সংকট সাংগঠনিকভাবে মোকাবেলা করার পরামর্শ দেন। তিনি কেন্দ্রীয় কমিটির সাথে আলোচনা সাপেক্ষে বর্তমান সংকট নিরসনের ব্যবস্থা গ্রহন করার জন্য অনুরোধ করেন। উল্লেখ্য অনুষ্ঠানের পারম্ভে যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সহ সভাপতি শরাফত হোসেন বাবু এবং অনুষ্ঠানের শেষের দিকে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি গিয়াস আহাম্মেদ সহ অনেকেই উপস্থিত হয়ে একাত্মতা প্রকাশ করেন। কামাল পাশা বাবুল বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলে উপস্থিত সবাই এই প্রস্তাবকে স্বাগত জানায়। উপস্থিত অনেকেই এই অনাস্থা প্রস্তাবের পক্ষে স্বাক্ষর প্রদান করেন। যা কেন্দ্রীয় কমিটিতে অবিলম্বে প্রেরন করা হবে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদ্য গঠিত ঢাকা জেলা কেন্দ্রীয় কমিটির প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক কাজি আমিনুল ইসলাম স্বপন। তিনি দেশমাতার আশু কারামুক্তি দাবি করেন এবং অনুষ্ঠানে আয়োজকদের ভূয়শী প্রসংশাপূর্বক তাদের দাবীর প্রতি একাত্বতা প্রকাশ করেন।

বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবর উদ্দীন, যুক্তরাষ্ট্র জাসাসের সহ সভাপতি রেজাউল আজাদ ভূইয়া, যুক্তরাষ্ট্র জাসাসের নির্বাহী কমিটির সদস্য মো: সোহরাব হোসেন, সিটি বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, যুক্তরাষ্ট্রের জাসাসের সহ সভাপতি খলকুর রহমান, যুক্তরাষ্ট্র জাসাসের আইন বিষয়ক সম্পাদক সালেহ আহমেদ মানিক, যুক্তরাষ্ট্র জাসারের আবৃত্তি বিষয়ক সম্পাদিকা এলিজা আক্তার মুক্তা, এ.এইচ. খন্দকার জগলু (সাবেক বিএনপির মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের পুত্র), জাসাস নেতা মো: কামাল উদ্দিন দিপু, কমিউনিটি এক্টিভিষ্ট গোলাম মাহমুদ, জাসাস নেত্রী সুলতানা খানম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন- যুক্তরাষ্ট্র জাসাসের সাবেক সহ সভাপতি মনিরুল ইসলাম খোকা, যুক্তরাষ্ট্র জাসাসের গণশিক্ষা বিষয়ক সম্পাদক জগলুল হায়াত খান, রফিক উদ্দিন, জিয়াউল আলম, ফয়সাল, রাহিন, শিহাব, মনির, সজিব, ভুট্টু, সুমন, রাহাদ, রিয়াদ, সুজন, মো: আলমগীর, মো: হায়দার, মো: আরিফ, মো: ছোটন, হাফেজ মাওলানা নুরুন্নবী, জিয়াউল আলম, ফয়সাল, রাহি, শিহাব, ফয়সাল, মনির, সজিব, ভুট্টু, সুমনন, রাহাদ, রিয়াদ, সুজন।
বক্তারা অবিলম্বে দেশমাতা বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি দাবী করে বলেন, অন্যথায় প্রবাস থেকে দুর্বার আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করা হবে এবং সেই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপির সকল নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা তুলে নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা নুর নবী। সভাপতির বক্তব্যে গোলাম ফারুক শাহীন এই বৈরী আবহাওয়ার মধ্যে আসার জন্য সবাইকে ধন্যবাদ জনান এবং তিনি বলেন যুক্তরাষ্ট্র জাসাস অতীতে যেমন শক্তিশালী ছিলো আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আবার পুন:জ্জীবিত হলো। বিজ্ঞপ্তি
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’