যুক্তরাষ্ট্র জাসাসের সমাবেশে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির লক্ষ্যে দুর্বার আন্দোলনের সংকল্প
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : খালেদা জিয়ার মুক্তি ব্যতিত বাংলাদেশের স্বাধীনতা অর্থবহ হতে পারে না। তার নিঃশর্ত মুক্তির লক্ষ্যে দুর্বার আন্দোলন রচনায় আর কালক্ষেপণের অবকাশ নেই। নব্বইয়ের স্বৈরাচার বিরোধী এবং ১/১১ পরবর্তীতে মঈন-ফখর বিরোধী আন্দোলনের চেয়েও বেগবান হতে হবে বেগম জিয়াকে মুক্তির আন্দোলন। তা শুরু করতে হবে এই প্রবাস থেকেই।

৪৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে ৩১ মার্চ নিউইয়র্কে যুক্তরাষ্ট্র জাসাসের সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন এসব কথা বলেছেন।যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আলহাজ্ব আবু তাহেরের সভাপতিত্বে জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে এ সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক কাওসার আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে সিটি বিএনপির সভাপতি আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু বলেন, বিরোধী দলকে দমনে যে ধরনের আচরণ করা হচ্ছে তা সকল স্বৈরাচারকে ছাড়িয়ে গেছে। স্বাধীনতাকে অর্থবহ করার স্বার্থেই এই সরকারের পতন আন্দোলনের বিকল্প নেই।

যুক্তরাষ্ট্র ছাত্রদলের সভাপতি মাজহারুল ইসলাম জনি বলেন, হাই কমান্ডের নির্দেশের অপেক্ষায় থাকলে বেগম জিয়াকে কারাগারেই থাকতে হবে। এখন স্বতস্ফূর্ত আন্দোলন রচনার আহবান জানাচ্ছি।
অতিথি হিসেবে আরও বক্তব্য দেন নিউইয়র্ক স্টেট বিএনপির সেক্রেটারি সাঈদুর রহমান সাঈদ, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সেক্রেটারি সুরুজ্জামান, মহানগর বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, সহ-সভাপতি রুহুল আমিন নাসির, কোকো স্মৃতি পরিষদের সভাপতি শাহাদৎ হোসেন রাজু, জাতীয়তাবাদি ফোরামের সভাপতি শেখ হায়দার আলী, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা মোশারফ হোসেন সবুজ, যুক্তরাষ্ট্র যুবদলের সাংগঠনিক সম্পাদক ওয়েছ আহমেদ, জাতীয়তাবাদী ফোরামের সাবেক সভাপতি নাসিম আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা মাহমুদা শিরিন প্রমুখ। এনআরবি নিউজ
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি