যুক্তরাষ্ট্র তৃণমূল বিএনপি এর আত্মপ্রকাশ : প্রেসিডেন্ট এডভোকেট কায়্যূম চৌধুরী, সেক্রেটারী ইঞ্জিনিয়ার খালেক
ইউএসএনিউজ অনলাইন, নিউইয়র্ক, ১৯ জুন : যুক্তরাষ্ট্রে তৃণমূল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইউএসএ নামে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। গঠন করা হয়েছে দলটির নতুন কমিটিও। নিউইয়র্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে যুক্তরাষ্ট্র তৃণমূল বিএনপি এর আত্মপ্রকাশ, অন্তরবর্তীকালীন কার্য নির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়।
বিএনপি নেতা এডভোকেট এম কায়্যূম চৌধুরী কে প্রেসিডেন্ট এবং ইঞ্জিনিয়ার মো: আবদুল খালেক কে করা হয়েছে যুক্তরাষ্ট্র তৃণমূল বিএনপির সেক্রেটারী । 
নিউইয়র্কের ব্রঙ্কসে নীরব রেস্টুরেন্টে স্থানীয় সময় রোববার রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন এবং যুক্তরাষ্ট্র তৃণমূল বিএনপির অন্তরবর্তীকালীন কার্য নির্বাহী কমিটির নাম ঘোষণা করেন বিএনপি নেতা এডভোকেট এম কায়্যূম চৌধুরী। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা মুক্তিযোদ্ধ সৈয়দ কামাল উদ্দিন আহমেদ।
সংবাদ সম্মেলনে ২৭ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটির সদস্যরা হলেন,
প্রেসিডেন্ট : এডভোকেট এম কায়্যূম চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট : মুক্তিযোদ্ধ সৈয়দ কামাল উদ্দিন আহমদ, প্রিন্সিপাল নূরুল আমিন পলাশ, খন্দোকার রেদোয়ান, জাফর তালুকদার, খালেক আখন্দ, এডভোকেট মিল্লাত উদ্দিন, ফারুক চৌধুরী, মাওলানা ওমর ফারুক, মির্জা মামুন রশিদ, বেলাল চৌধুরী, এ এফ মিজবাহ উজ্জামান, শেখ হায়দার আলী, ড. আদিলুজ্জামান, দিদারুল ইসলাম, আফসানা আমিন ও সৈয়দ শিরিন সুলতানা, জেনারেল সেক্রেটারী : ইঞ্জিনিয়ার মো: আবদুল খালেক, জয়েন্ট সেক্রেটারী : জীবন সফিক, লিয়াকত খান, মোস্তাকুর রহমান, মারুফ আহমদ, মল্লিক সিরাজ, সৈয়দ এ বাসিত, সুমন খান ও চাঁদ মিয়া এবং ফাইনান্স সেক্রেটারী : ইমাদুল জাগিরদার।
সংবাদ সম্মেলনে জানানো হয়, তৃণমূল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইউএসএ’র কমিটির তালিকা সহ কমিটি গঠনের বিষয়টি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সিনিয়ার ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির কেন্দ্রীয় কমিটিকে যথাসময়ে অবহিত করা হবে।
সংবাদ সম্মেলনে এডভোকেট এম কায়্যূম চৌধুরী তৃণমূল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইউএসএ নামে আত্মপ্রকাশ করা নতুন রাজনৈতিক দলটি গঠনের যৌক্তিকতা এবং এর আদর্শ উদ্দেশ্য তুলে ধরেন। সংবাদ সম্মেলনে তৃণমূল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইউএসএ’র টানানো ব্যানারে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং সিনিয়ার ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ছবি ছিল।
সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র গঠনতন্ত্রের আর্টিক্যাল ১৫ এর বিধি অনুসারে তৃণমূল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইউএসএ গঠন করা হয়েছে। এ সংগঠনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সকল আদর্শ উদ্দেশ্য মেনে চলবে এবং কেন্দ্রীয় সকল কর্মসুচি বাস্তবায়নে যথাযথ ভ’মিকা পালন করবে। এছাড়া যুক্তরাষ্ট্র বিএনপি ও সহযোগি সংগঠনের সাথে সামঞ্জস্য রেখেও কাজ করবে।
সংবাদ সম্মেলনে সিটি করপোরেশন নির্বাচনে ১৮ দল সমর্থিত প্রার্থীদের সাফল্যকে ‘জনগণের বিজয়’ হিসেবে অভিহিত করে নবনির্বাচিত চার সিটি মেয়রকে যুক্তরাষ্ট্র তৃণমূল বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, চার সিটি করপোরেশন নির্বাচনের মাধ্যমে জনগণ সরকারের অগণতান্ত্রিক কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। এ নির্বাচনে জনগণের রায় নির্দলীয় সরকারের অধীনে দেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবিকে আরও জোরালো করেছে। কোনো দলের নেতাকে নির্বাচনকালীন সরকারের প্রধান রেখে বিএনপি নির্বাচনে যাবে না। সিটি নির্বাচন থেকে শিক্ষা নিয়ে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান হয়।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’