যুক্তরাষ্ট্র থেকে আরও ৮৯ লাখ টিকা বরাদ্দ পেয়েছে বাংলাদেশ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র থেকে আরও ৮৯ লাখ টিকা বরাদ্দ পেয়েছে বাংলাদেশ।কোভ্যাক্স সুবিধার আওতায় ৭১ লাখ ডোজ ফাইজার ও ১৮ লাখ ডোজ মডার্নার টিকা বরাদ্দ পেয়েছে। এর মধ্যে ফাইজারের ৭১ লাখ ডোজ টিকা বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের অনুদান ও মডার্নার ১৮ লাখ ডোজ টিকা নিয়মিত কোভ্যাক্স সুবিধার আওতায় পাওয়া যাবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন। বার্তায় প্রতিমন্ত্রী মোট ৮৯ লাখ ডোজ টিকা বরাদ্দ পাওয়া সংক্রান্ত সুখবরটি শেয়ার করে লিখেন, কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্র থেকে আরও ৭১ লাখ ডোজ ফাইজার ও ১৮ লাখ ডোজ মডার্নার টিকা বরাদ্দ পেয়েছি আমরা। টিকাগুলো চলতি বছরের শেষ চতুর্থাংশে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে পাওয়া যাবে। আশা করা যায়, এই সময়ের মধ্যে আমরা আরও টিকা পাবো। ফেসবুক বার্তায় যুক্তরাষ্ট্র এবং কোভ্যাক্সকে এ জন্য ধন্যবাদও জানান তিনি।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes