Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র থেকে সহস্রাধিক বাংলাদেশি দেশে ফিরতে চান : এটর্নি মঈন চৌধুরী

অনলাইন ডেস্ক পঠিত: 176 বার

প্রকাশিত: April 14, 2020 | 3:36 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ট্যুরিস্ট/বিজনেস ভিসায় যুক্তরাষ্ট্রে আসা সহস্রাধিক বাংলাদেশি অবিলম্বে তাদেরকে দেশে ফিরিয়ে নিতে আবেদন জানিয়েছেন। অনেকেই একমাসের জন্যে এসেছিলেন। সঙ্গে সে অনুযায়ী ডলারও ছিল। করোনার কারণে তারা নির্দিষ্ট সময়ে ফিরতে পারেননি। এ অবস্থায় ডলারও শেষ হয়েছে। তাই তারা এক ধরনের নাজুক অবস্থায় দিনাতিপাতে বাধ্য হচ্ছেন। অথচ তারা দেশে ফিরতে পারলে নিজ প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারিদের পাশে দাঁড়াতে সক্ষম হবেন। সরকারের পদস্থ কর্মকর্তারাও এই দু:সময়ে নিজ নিজ দায়িত্ব সম্পাদনে সক্ষম হবেন। 

নিউইয়র্কে খ্যাতনামা আইনজীবী ও ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এটর্নি মঈন চৌধুরী ৯ এপ্রিল বৃহস্পতিবার এ সংবাদদাতাকে জানান, ‘নিউইয়র্কসহ আশপাশের শতাধিক বাংলাদেশি আমার সাথে যোগাযোগ করেছেন। ভিসার মেয়াদ শেষ। নগদ অর্থ যা এনেছিলেন তাও ফুরিয়ে গেছে। করোনার কারণে ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় তারা ঢাকায় ফিরতে পারছেন না।’ এটর্নি মঈন উল্লেখ করেন, ‘এসব বাংলাদেশির প্রায় সকলেই সরকারের পদস্থ আমলা অথবা নামকরা বিভিন্ন কোম্পানীর মালিক। অথচ এখন তারা ভিক্ষুকের মত অসহায় অবস্থায় দিনাতিপাতে বাধ্য হচ্ছেন। ’লসএঞ্জেলেস, নিউজার্সি, পেনসিলভেনিয়া, বস্টন, ভার্জিনিয়া, ফিলাডেলফিয়া, টেক্সাস, ফ্লোরিডা প্রভৃতি এলাকায় আটকে থাকা এসব বাংলাদেশি সরকারের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন তাদেরকে বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরিয়ে নিতে। এটর্নি মঈনের মাধ্যমে তারা আরো উল্লেখ করেছেন, সরকারি খরচে দেশে ফিরিয়ে নেয়ার পর তারা টিকিটের সমুদয় টাকা পরিশোধ করবেন। এ জন্যে ঢাকায় ফেরার পর সরকার তাদের পাসপোর্ট জমা রাখতে পারবেন। টিকিটের টাকা পরিশোধের পরই পাসপোর্ট ফিরিয়ে দিলে কোন সমস্যা হবে না।

প্রসঙ্গত: উল্লেখ্য, বিভিন্ন দেশে করোনার কারণে আটকে পড়া আমেরিকানদের মধ্যে ৮ এপ্রিল বুধবার পর্যন্ত ৫০ হাজার জনকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ৮ এপ্রিল হোয়াইট হাউজের নিয়মিত করোনা-ব্রিফিংকালে গণমাধ্যমকে আরো জানান, ‘বিদেশে আটকে পড়া আমেরিকানদের এত ব্যাপকসংখ্যায় ফিরিয়ে আনার ঘটনা আর কখনোই ছিল না। বাংলাদেশসহ ৯০ দেশ থেকে এদেরকে আনা হয়েছে। এখনও বেশ কটি দেশে আরো কয়েক হাজার আমেরিকান ফেরার অপেক্ষায় রয়েছেন। আমরা চেষ্টায় আছি সকলকেই ফিরিয়ে আনতে। 

গত সপ্তাহে নাইজেরিয়া থেকে ১৫০ আমেরিকানকে ভার্জিনিয়ায় ডুলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আনা হয় বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV