Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র প্রবাসীদের ভালবাসায় সিক্ত বাংলাদেশে অসহায় তিন পরিবার

অনলাইন ডেস্ক পঠিত: 5 বার

প্রকাশিত: May 27, 2021 | 4:18 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: মানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রবাসের কয়েকজন হৃদয়বান ব্যক্তি। যাদের অর্থ সহায়তায় বাংলাদেশের হতদরিদ্র তিনটি পরিবারের মুখে আজ হাঁসি ফুটেছে। পরিবার তিনটি হলো লালমনিরহাট জেলার বিশিষ্ট গীতিকার, সুরকার প্রয়াত বরীন্দ্রনাথ মিশ্রের একমাত্র পুত্র প্রয়াত দিলীপ মিশ্রের অসহায় তিনটি শিশু সন্তান, বিধবা স্ত্রী, বিধবা মাতা, সৈয়দপুরের কন্যা দায়গ্রস্থ পিতা আলতাফ হোসেন এবং নীলফামারী জেলার অসহায় কণ্ঠশিল্পী অতুল চন্দ্র রায়। এ লক্ষ্যে গত ২১ শে মে বিকালে বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমী উলিপুর কুড়িগ্রাম মিলনায়তনে অসহায় পরিবারগুলোকে সাহায্য প্রদান করা হয়। ভাওয়াইয়ার জীবন্ত কিংবদন্তী ভূপতি ভূষণ বর্মার তত্ত্বাবধানে ও বিশিষ্ট সাংবাদিক ইউসুফ আলমগীরের সঞ্চালনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বেতারের বিশিষ্ট গীতিকার, সুরকার ও গবেষক খন্দকার মোহাম্মদ আলী স¤্রাট। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গীতিকার অনন্ত কুমার দেব, লোক সংস্কৃতি গবেষক ড. এরশাদুল হক, গীতিকার বিষাদ চন্দ্র বর্মন, গিদালের আখড়ার পরিচালক ও রংপুর বেতারের সংগীত পরিচালক মিনহাজ উদ্দিন আজাদ, কণ্ঠশিল্পী নাজমুল হুদা, মানবাধিকার নেত্রী ফাল্গুনী তরফদার, দিলীপ মিশ্রের সহধর্মিনী প্রিয়াংকা মিশ্র, সমশের আলী প্রধান একাডেমীর সভাপতি এস এম নজরুল, শাহিদুজ্জামান লাভলু, মানবেন্দ রায়, গোলাম মোস্তফা, অতুল চন্দ্র রায়, আনিসুর রহমান, শ্যামল চন্দ্র, আশরাফ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে পরিবার তিনটির হাতে নগদ অর্থ তুলে দেন অতিথিবৃন্দ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ