Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে যুক্তরাষ্ট্র প্রবাসী ইউপি চেয়ারম্যান রাহেলকে রাজনগর উপজেলাবাসীর সংবর্ধনা ও ইফতার মাহফিল (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 146 বার

প্রকাশিত: April 13, 2022 | 8:50 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র প্রবাসী মৌলভীবাজার জেলার ৩ নং মুন্সীবাজার ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান রাহেল হোসেনেকে রাজনগর উপজেলাবাসী সংবর্ধনা প্রদান করেছে। গত ১১ এপ্রিল সোমবার নিউইয়র্কে ওয়েস্ট ব্রঙ্কস জামে মসজিদে রাজনগর উপজেলা উন্নয়ন পরিষদ ইউএসএ আয়োজিত ইফতার মাহফিল শেষে এ সংবর্ধনা প্রদান করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক ট্যাক্স কনসালট্যান্ট হারুন আলীর পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত চেয়ারম্যান রাহেল হোসেন ছাড়াও আরও বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সমন্বয়কারী ও যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশা, সাবেক ছাত্র নেতা সাখাওয়াত আলী, সংগঠনের স্থায়ী কমিটির সদস্য শাহ রকিব আলী, আব্দুল গফফার চৌধুরী (খসরু), সহ সভাপতি মাসুক মিয়া, আলী আকসাদ (বাবুল) প্রমুখ।
মাহফিলে সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ জমির আলী দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসী রাহেল ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে স্থানীয় উন্নয়ন ও জনসেবার মান বৃদ্ধি পাবে।
মুন্সীবাজার ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান রাহেল হোসেন আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি আপনাদের ভালবাসায় সিক্ত। সব সময় এলাকাবাসীসহ বাংলাদেশের দরিদ্র-অসহায়দের পাশে থাকবো। তিনি বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য প্রবাসীদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমার চেয়ারম্যান হওয়ার পিছনে নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতা অনস্বীকার্য। মুন্সীবাজারবাসী আমাকে জয়ী করেছে। সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি আজীবন মুন্সীবাজারবাসীর উন্নয়নের লক্ষ্যে কাজ করে যেতে চাই। সবাই পাশে থাকলে ৩ নং মুন্সীবাজার ইউনিয়ন পরিষদকে একটি মডেল ইউনিয়ন পরিষদে পরিণত করা কঠিন হবে না ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে বাংলাদেশী কমিউিনিটির নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক যুক্তরাষ্ট্র রাজনগর প্রবাসী অংশ নেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র প্রবাসী শ্রমিকলীগ নেতা রাহেল হোসেন ৩ নং মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় প্রবাসীরা তার সম্মানে এ সংবর্ধনা সভার আয়োজন করে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ