যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি লিডার সামাদ মিয়া জাকেরের আয়োজনে পারিবারিক আবহে ভিন্ন ঈদ জামাত
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে করোনায় অবরুদ্ধ প্রবাসীরা স্বাস্থ্যবিধি মেনে এবার ভিন্নভাবে উদযাপন করেছেন পবিত্র ঈদুল ফিতর। নিউইয়র্ক সহ বিভিন্ন এলাকায় সীমিত পর্যায়ে মসজিদ (সর্বোচ্চ ১০ জন), বাড়ির আঙ্গিনা, গাড়ির গ্যারেজ, পার্কিং লট ও হলরুমে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সীমিত পর্যায়ে এসব নামাজ আদায় হলেও ঈদ উপলক্ষে কোলাকুলি কিংবা করমর্দন করেননি কেউ।

এদিকে, নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশ সোসাইটি ইনক’র আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘নয়ন-আলী’ প্যানেলের স্কুল ও শিক্ষা সম্পাদক প্রার্থী সামাদ মিয়া জাকের স্বাস্থ্যবিধি মেনে তার বাড়ির আঙ্গিনায় আয়োজন করেছেন এমনই এক ঈদ জামাতের।

এই জামাতে ইমামতি করেন হাফিজ পারভেজ সিদ্দিকী। পারিবারিক আবহে এ ঈদ জামাতে অন্যদের মধ্যে অংশ নেন সমাজকর্মী মোঃ দলা মিয়া, সামাদ মিয়া জাকের, আজাদ মিয়া, আয়মান মিয়া, আবু বক্কর সিদ্দিকী, রবেজ সিদ্দিকী, শাহ আলাম চৌধুরী, মারুফ খান, সুহেল বাপ্পী, হাসান, ফকরুল আহমেদ প্রমুখ।

নামাজ শেষে করোনাভাইরাসে মৃত্যুবরনকারীদের আত্মার মাগফিরাতসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে সকলকে আপ্যায়ন করা হয়।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং