যুক্তরাষ্ট্র প্রবাসী রহিমকে ‘সিআইপি ক্রেস্ট এ্যান্ড সার্টিফিকেট’ প্রদান
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্র উদীয়মান ব্যবসায়ী এবং যুক্তরাষ্ট্র যুবলীগের নেতা নিহাল রহিমকে ‘সিআইপি ক্রেস্ট এ্যান্ড সার্টিফিকেট’ প্রদান করা হয়েছে। বাংলাদেশে আর্ত-মানবতার সেবা এবং ব্যবসায় বিনিয়োগের জন্য প্রবাসে কঠোর পরিশ্রমে অর্জিত অর্থের বড় একটি অংশ পাঠানোর পুরষ্কার পেলেন নিহাল রহিম। গত ৬ জানুয়ারি ‘আন্তর্জাতিক অভিবাসন দিবস’ উপলক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুষ্ঠানে সারাবিশ্বে বেশ ক’জনকে ২০২০ সালের ‘সিআইপি ক্রেস্ট এ্যান্ড সার্টিফিকেট’ প্রদান করা হয়। ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের এ অনুষ্ঠানে ভার্চুয়ালে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মহামারির পরিপ্রেক্ষিতে নির্ধারিত ফ্লাইটে ঢাকায় পৌঁছতে না পারায় পরবর্তীতে নিহাল র্যা রহিম সেই ক্রেস্ট ও সাটিফিকেট নিয়েছেন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব নাসরীন জাহানের কাছ থেকে।
টেক্সাস এবং আরকানসাস স্টেটে রিয়েল এস্টেট, হোটেলসহ নানাবিধ ব্যবসার মালিক-প্রতিষ্ঠান ‘র্যা’জ হসপিটালিটি’ এবং ‘র্যা’জ ম্যানেজমেন্ট’র চেয়ারম্যান নিহাল র্যা রহিম সন্দ্বীপের সন্তান এবং বেশ ক’বছর নিউইয়র্কে অবস্থানের পর টেক্সাসে বসতি গড়েন।
উল্লেখ্য, দু’বছর আগে ২০১৭ সালেও ‘সিআইপি’র স্বীকৃতিপত্র ও ক্রেস্ট পান তিনি। একই কারণে তিনি ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের ক্রেস্ট ও সার্টিফিকেট লাভে সক্ষম হয়েছেন।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030