Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক নূরুল ইসলামের ইন্তেকাল

অনলাইন ডেস্ক পঠিত: 116 বার

প্রকাশিত: January 13, 2021 | 12:07 AM

ইউএসএনিউজঅনলাইন.কম. ডেস্ক. নিউইয়র্ক: প্রবাসের বিশিষ্ট লেখক ও কবি আলহাজ নূরুল ইসলাম আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। রোববার (১০ জানুয়ারী) তিনি রাত সাড়ে ১১টার দিকে যুক্তরাষ্ট্রের নিউজার্সী অঙ্গরাজ্যের পেটারসন সিটিতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি বার্ধক্যজণিত নানা রোগে ভুগছিলেন। বর্ণাঢ্য জীবনের অধিকারী নুরুল ইসলাম ব্যক্তিগত জীবনে সদালাপী, বন্ধুবৎসল ও ধর্মপরায়ণ মানুষ ছিলেন। খবর ইউএনএ’র।

অবসর জীবনে তিনি স্ত্রী ও সন্তান-সন্ততি সহ পেটারসন শহরে স্থায়ীভাবে বসবাস করছিলেন। মরহুম নূরুল ইসলামের নামাজে জানাজা মঙ্গলবার (১২ জানুয়ারী) বাদ জোহর পেটারসন সিটির ইসলামিক ফাউন্ডেশন অব নিউজার্সীতে (জালালাবাদ মসজিদ) অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

প্রফেসর সিরাজুল হক ও এবিএম সালেউদ্দীনের সাথে লেখক-কবি নূরুল ইসলাম (সর্ববায়ে)

লেখক-কবি আলহাজ নূরুল ইসলাম হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার রাইয়াপুর গ্রামের এক সম্ভ্রান্ম মুসলিম পরিবারে ১৯৪০ সালের এপ্রিল মাসে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম মওলানা মোহাম্মদ ওয়াতির এবং মাতার নাম কাজী সিরাজুন্নেসা খাতুন। মাত্র ১৮ বছর বয়সে তিনি মা-বাবা ও ভায়ের সাথে পবিত্র হজ্জ পালন করেন। জ্ঞান অন্বেষণে তিনি প্রথমে কলকাতা এবং পরবর্তীতে ১৯৭০ সাথে যুক্তরাষ্ট্র আগমণ করেন। ১৯৯৪ সালের ২৬ মার্চ ‘মুক্তির ডাক’ নামে তার প্রথম উপন্যাস প্রকাশিত হয়। মরহুম নূরুল ইসলাম একাধিক গ্রন্থের প্রণেতা। তার লেখা প্রকাশিত বইয়ের সংখ্যা ১০টি। এক সময় তিনি নিউইয়র্কের বাংলা মিডিয়া ছাড়াও ঢাকার বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত লিখতেন। সব্যসাচী লেখক ও কবি আলহাজ নূরুল ইসলামের বইগুলো ঢাকার ঐতিহ্যবাহী অভিজাত প্রকাশনা সংস্থা ‘বাড পাবলিকেশন্স’ থেকে প্রকাশিত হয়েছিল।

অন্যান্য গ্রন্থগুলো হলো: একশ বছর পর (উপন্যাস), এক নারী দুই স্বামী (উপন্যাস), খালে বিলে মিলে (উপন্যাস), আসতে হলো দেরী (কবিতা), সভ্যতার অন্তরালে, নির্বাচিত রচনাবলী (প্রথম খন্ড), নির্বাচিত রচনাবলী (দ্বিতীয় খন্ড), শয়তানের ডায়েরী (রম্য রচনা) এবং আকবরী বিবাহ (রম্য রচনা)।

শোক প্রকাশ: সব্যসাচী লেখক ও কবি আলহাজ নূরুল ইসলামের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জাতীয় প্রেসক্লাবের জীবন সদস্য, প্রবীণ সাংবাদিক ও শিক্ষাবীদ অধ্যাপক সিরাজুল হক, বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের, কবি ও কলামিস্ট এবিএম সালেউদ্দীন, হককথা.কম ও ইউএনএ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ। শোক বার্তায় তারা মরহুমের বদেহী আত্নার মাগফেরাত কামনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV