Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে বাংলাদেশের জাতীয় শোক দিবস পালন

অনলাইন ডেস্ক পঠিত: 14 বার

প্রকাশিত: August 25, 2021 | 10:52 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ আগষ্ট শনিবার জ্যামাইকার একটি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা এবং বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা. এস এ মালেক এর নির্দেশে এই কর্মসূচী পালিত হয় বলে সংশ্লিষ্টরা বার্তা সংস্থা ইউএনএ প্রতিনিধিকে জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা নাসির আলী খান পল। খবর ইউএনএ’র।
যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক খান শওকতের পরিচালনা অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন সংগঠনের সহ সভাপতি পীরজাদা নুরুল আবদীন। বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আইরিন পারভিন, কন্ঠযোদ্ধা শহীদ হাসান, উপদেষ্টা আখতার হোসেন, সহ সভাপতি এ কে এম আলমগীর, জুনেদ খান, আব্দুস সালাম, মানিকগঞ্জ উপজেলার প্যানেল চেয়ারম্যান কবি সালেহা ইসলাম, ফার্মাসিষ্ট আউয়াল সিদ্দিকী, আব্দুল কাইউম, আবৃত্তি শিল্পী শ্যামলিপি শ্যামা, সহ সভাপতি রাজু আহমেদ মোবারক, আনোয়ার পারভেজ, আলী হোসেন, ড. টমাস দুলু রায়, আবুল কালাম আজাদ, প্রিয়তোশ দে, শেখ জামাল হোসেন, নিলুফার খান স্বপ্না, আলমগীর ভুইয়া, শাহাদাত হোসেন, সীমন আরবাব, নুরুজ্জামান সরদার প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন আশরাফুল হাসান বুলবুল।
বক্তারা তাদের বক্তব্যে বাঙালী জাতির স্বাধীনতা অর্জনে ‘জাতির জনক’ বঙ্গবন্ধুর আজীবন সংগ্রামের কথা, স্বাধীনতা বিরোধীদের চক্রান্তে স্বপরিবারে তার হত্যা এবং ষড়যন্ত্রকারীদের বিচার বিষয়ে কমিশন গঠন করে অসমাপ্ত বিচারের উপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV