যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের স্পন্সরশীপে আগামী ২৬শে মার্চ মুক্তি পেতে যাচ্ছে সঙ্গীত-চিত্র ‘ফিরে এসো বঙ্গবন্ধু’
Bangladesh Independence/Sheikh Mujibur Rahman
স্বীকৃতি বড়ুয়া, নিউইয়র্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের টাইটল স্পন্সরশিপে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ‘এইচডি বাংলা’ (hdbangla.com) টেলিভিশনের তত্ত্বাবধানে এই প্রথম বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কন্ঠ তারকাদের নিয়ে আগামী ২৬শে মার্চ মুক্তি পেতে যাচ্ছে বঙ্গববন্ধুকে নিয়ে সঙ্গীত-চিত্র “ফিরে এসো বঙ্গবন্ধু“।
সম্প্রতি যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের পক্ষে সভাপতি একুশে পদকপ্রাপ্ত লেখক ও বীর মুক্তিযোদ্ধা ডঃ নুরুন নবী এবং ক্যালিফোর্নিয়ায় ‘এইচডি বাংলা’ টেলিভিশনের পক্ষ থেকে সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান ওসমানী জিতু’র মধ্যে ফিরে এসো বঙ্গবন্ধু সঙ্গীত-চিত্রটি নির্মাণে এক আনুষ্ঠানিক চুক্তিপত্র স্বাক্ষরিত হয়।
যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডঃ নুরুন নবী ক্যালিফোর্নিয়ার ‘এইচডি বাংলা’ সংস্থাকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত ‘ফিরে এসো বঙ্গবন্ধু’ সঙ্গীত চিত্রটি তৈরি এবং প্রকাশের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, যুক্তরাস্ট্র বঙ্গবন্ধু পরিষদ এবং সংগঠনের অন্যান্য অঙ্গরাজ্যের পরিষদ যথা ক্যালিফোর্নিয়া, জর্জিয়া, ম্যাসাচুসেটস, পেনসিলভেনিয়া, বৃহত্তর ওয়াশিংটন ডিসি, মিশিগান, দক্ষিন নিউজার্সি এবং ফ্লোরিডা ‘ফিরে এসো বঙ্গবন্ধু’ সঙ্গীত চিত্র প্রকাশের একমাত্র টাইটল স্পন্সর হতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। ডঃ নবী আরও বলেন এই সঙ্গীত চিত্রের মাধ্যমে আমরা বঙ্গবন্ধুর আদর্শকে যুক্তরাষ্ট্র তথা সারা বিশ্বে নতুন প্রজন্মের মাঝে উপস্থাপন করতে পারব।
যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড: নূরান নবী ‘ফিরে এসো বঙ্গবন্ধু’ সঙ্গীত-চিত্র সম্পর্কে তাঁর অভিমত ব্যক্ত করে আরও বলেন, প্রবাসের মাটিতে আমাদের অনেক সীমাবদ্ধতা থাকা সত্বেও মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে ‘ফিরে এসো বঙ্গবন্ধু’ সঙ্গীত চিত্রটি হবে বঙ্গবন্ধুর প্রতি আমাদের জন্য- এ এক নতুন ভিন্নধর্মী অনন্য উপহার ও শ্রদ্ধাঞ্জলি।
‘এইচডি বাংলা’র নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান ওসমানী জিতু বলেন এই প্রথম ৩টি দেশের সমন্বয়ে সেরা কন্ঠ তারকারা এতে অংশ নিচ্ছেন। যুক্তরাষ্ট্রে প্রবাসী বাঙালীদের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে আমরা গর্বিত। এই প্রসঙ্গে তিনি আরো বলেন ‘ফিরে এসো বঙ্গবন্ধু’ সঙ্গীত চিত্র নির্মাণ প্রকল্পে টাইটেল স্পন্সার হিসেবে স্বাধীনতার স্বপক্ষের শক্তি যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড: নূরন নবী এবং প্রকল্পের মূল-সমন্বয়কারী যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের ক্যালিফোর্নিয়া শাখার সাধারণ সম্পাদক রানা হাসান মাহমুদের একনিষ্ঠ সহযোগীতা এই প্রকল্প বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
‘ফিরে এসো বঙ্গবন্ধু‘ গানটি লিখেছেন কলকাতার স্বনামধন্য গীতিকার শুভদ্বীপ চক্রবর্তী এবং গানটির সুরকার কলকাতার জনপ্রিয় সঙ্গীত পরিচালক চিরন্তন ব্যানার্জি। গীতিকার শুভদ্বীপ চক্রবর্তী এবং সঙ্গীত পরিচালক চিরন্তন ব্যানার্জি দূ’জনেই দীর্ঘদিন ধরে কলকাতায় বঙ্গবন্ধুর ওপর গবেষণা, গান রচনা, সুর এবং বেশ কিছু সঙ্গীতচিত্র নির্মান করে কলকাতা এবং বাংলাদেশে বহুল প্রশংসিত হয়েছেন। ‘ফিরে এসো বঙ্গবন্ধু’ সঙ্গীত চিত্রটি চিত্রায়িত হচ্ছে বাংলাদেশ, কলকাতা এবং যুক্তরাষ্ট্রের লস এন্জেলেস ও নিউ ইয়র্ক শহরে।
যুক্তরাষ্ট্রে নির্মানাধীন এই সঙ্গীত চিত্রে অংশগ্রহণকারী প্রবাসী তারকাদের মধ্যে রয়েছেন, নিউ ইয়র্ক থেকে জনপ্রিয় কন্ঠ শিল্পী তনিমা হাদী ও লস এন্জেলেস থেকে মারভীন অধিকারী রুপম। ভারতের কলকাতা থেকে অংশগ্রহনকারী কন্ঠশিল্পীদের মধ্যে রয়েছেন ২০১৭ শ্রেষ্ঠ মহিলা নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় পুরস্কারপ্রাপ্ত কন্ঠ তারকা ইমন চক্রবর্তী, জনপ্রিয় কন্ঠশিল্পী রাঘব চ্যাটার্জি এবং ‘ফিরে এসো বঙ্গবন্ধু’র সুরকার চিরন্তন ব্যানার্জি ও এইগানের গীতিকার শুভদ্বীপ চক্রবর্তী।
বাংলাদেশ থেকে নির্বাচিত কন্ঠ তারকাদের মধ্যে অংশ নিচ্ছেন পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং একুশে পদক প্রাপ্ত জনপ্রিয় কন্ঠতারকা সৈয়দ আব্দুল হাদী, ২০০৬ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত জনপ্রিয় কন্ঠতারকা সামিনা চৌধুরী, ১৯৭২ সালে বাংলা পপ-রক গানের পথিকৃত ‘স্পন্দন শিল্পী গোষ্ঠী’র প্রতিষ্ঠাতা সদস্যদের দ্বিতীয় প্রজন্মের সন্তানদের দ্বারা গঠিত বর্তমানে সবচেয়ে আলোচিত ব্যান্ড ‘স্পন্দন’ এবং নতুন প্রজন্মের বর্তমান জনপ্রিয় কন্ঠশিল্পী এ.পি. শুভ। স্পন্দনের প্রতিষ্ঠাতা সদস্য কাজী হাবলুর নেতৃত্বে, এ নতুন ব্যান্ডের সদস্যদের মধ্যে রয়েছে: প্রয়াত ফিরোজ সাঁইয়ের তিন ছেলে রেজওয়ান ফিরোজ, রাইহান ফিরোজ, রেদওয়ান ফিরোজ, কাজী হাবলুর ছেলে কাজী আনান।
ঢাকায় ‘স্পন্দন’র কর্মাধক্ষ্য কাজী হাবলুর তত্তাবধানে বাংলাদেশের অংশগ্রহনকারী শিল্পীদের কন্ঠ ধারন ও ভিডিও চিত্রগ্রহণ, যুক্তরাষ্ট্রের নিউজার্সীর আর্ট ল্যাব মিডিয়া প্রডাকশনের রাজীব রাসেল এবং ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেস শহরে মারভীন অধিকারী রুপম ‘ফিরে এসো বঙ্গবন্ধু‘ কন্ঠ ও সঙ্গীত চিত্রের ধারণ করা হবে। কলকাতার আপটেম্পু স্টুডিওতে ‘ফিরে এসে বঙ্গবন্ধু’ সঙ্গীত চিত্রের সুরকার চিরন্তন ব্যানার্জি ও শুভদ্বীপ চক্রবর্তীর যৌথ তত্তাবধানে পোস্ট প্রোডাকশনের কাজ সম্পন্ন করা হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আগামী ২৬শে মার্চ, ২০২১ ‘ফিরে এসো বঙ্গবন্ধু’ সঙ্গীত চিত্রটি বাংলাদেশের বিভিন্ন সরকারী ও বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল, ফেইসবুক, ইউটিউব, রকু টিভি, মোবাইল ফোন, আইওএস, এন্ডরয়েড এ্যপস, hdbangla.com ওয়েবসাইট-সহ যুক্তরাষ্ট্র ও কানাডা, ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচার করা হবে।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030