Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র বিএনপির সংবাদ সম্মেলন: বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়ার মামলা প্রত্যাহার সহ উন্নত চিকিৎসার্থে বিদেশ যাত্রার অনুমতি প্রদানের দাবি, আন্দোলনের কর্মসূচি (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 107 বার

প্রকাশিত: July 15, 2021 | 12:11 PM

https://www.facebook.com/USANewsNY/videos/1833063986855688

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বিএনপির সংবাদ সম্মেলনে উন্নত চিকিৎসার্থে অবিলম্বে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বিদেশে আসার অনুমতি প্রদান সহ তার বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা বিনাশর্তে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। বাজেট অধিবেশনের সমাপনী বক্তৃতায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যেরও প্রতিবাদ জানান হয়। গত ১২ জুলাই সোমবার রাতে জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে ‘বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুন:প্রতিষ্ঠার লক্ষ্যে’ শিগগির জাতিসংঘ, হোয়াইট হাউজ, ক্যাপিটল হিল এবং স্টেট ডিপার্টমেন্টের সামনে মানববন্ধনের কর্মসূচি পালনের ঘোষণাও দেয় যুক্তরাষ্ট্র বিএনপি। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস আহেমদ। সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুলের পরিচালনায় সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সহ-সভাপতি আলহাজ্ব সোলেমান ভূঁইয়া, মঞ্জুর আহমেদ চৌধুরী, এডভোকেট জামাল আহমেদ জনি, আনোয়ার হোসেন, নিয়াজ আহমেদ জুয়েল, সামসুল ইসলাম মজনু, মুক্তিযোদ্ধা বাবর উদ্দীন, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন আজম, ফিরোজ আহমেদ প্রমুখ।
অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় নেতা আব্দুল বাতিন, বিএনপি নেতা এমদাদুল হক কামাল, মাহফুজুল মাওলা নান্নু, মাওলানা ওলিউল্লাহ মো. আতিকুর রহমান, সাইদুর রহমান, জাকির হাওলাদার, তারেক মুক্তি পরিষদের সভাপতি পারভেজ সাজ্জাদ, শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, সৈয়দা মাহমুদা শিরিন, গিয়াস উদ্দিন, জাহাঙ্গীর সরোয়ারদী, সাহাদাত হোসেন রাজু, ব্রুকলিন বিএনপির সভাপতি আনোয়ার হোসেইন, ফারুক চৌধুরী, খলকু রহমান, রিয়াজ মাহমুদ, এবাদুর রহমান খালেদ, দেওয়ান কাউসার, ভিপি জহির মোল্লা, সোহরাব হোসেইন, গোলাম মোহাম্মদ, রাফেল তালুকদার, সিরাজুল ইসলাম খান, আমিনুল ইসলাম চৌধুরী, লং আইল্যান্ড বিএনপির সভাপতি মিয়া আলম পাখী, সাধারণ সম্পাদক সৈয়দ মুরাদুল হাসান রিয়াজ প্রমুখ।

সংবাদ সম্মেলন থেকে বলা হয়, বাজেট অধিবেশনের সমাপনী বক্তৃতায় বিএনপির শীর্ষ নের্তৃবৃন্দ সম্পর্কে প্রদত্ত প্রধানমন্ত্রীর বক্তব্য মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। ভবিষ্যতে এ ধরণের বক্তৃতা থেকে বিরত থাকার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানিয়ে এ বক্তব্য সংসদের কার্যপ্রণালী বিধি থেকে এক্সপাঞ্জ করার দাবিও জানান হয়।
বর্তমান সরকারকে অবৈধ ও জনবিচ্ছিন্ন উল্লেখ করে যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা অনতিবিলম্বে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে বাংলাদেশে গণতন্ত্র পূণ: প্রতিষ্ঠার আহবান জানান।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, করোনা নিয়ে শেখ হাসিনা ও তার সরকারের চরম উদাসীনতার খেসারত দিচ্ছে বাংলাদেশের অসহায় মানুষ।
লিখিত বক্তব্যে আরো বলা হয়, অসৎ উদ্দেশ্যে শেখ হাসিনা ভোটার আইডি কার্ডের কার্যক্রম নির্বাচন কমিশনের কাছ থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তর করছে, তা বন্ধ করতে হবে। ভোটার আইডি কার্ডের সকল প্রকার কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে থাকতে হবে। সংবাদ সম্মেলনে ‘মুজিব শতবর্ষ’র নামে শেখ হাসিনার উপহার হিসেবে দুঃস্থ অসহায় ও ভূমিহীনদের মাঝে ঘর বিতরণে দুর্নীতি, লুটপাট ও চাঁদাবাজির সাথে জড়িত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, ‘বর্তমান এই অবৈধ সরকারের আমলে দুর্নীতি, লুটপাট, স্বেচ্ছাচারিতা, দলীয়করণ ও আত্মীয়করণ এমন পর্যায়ে পৌঁছেছে যে দেশে আজ মেগা প্রজেক্ট থেকে শুরু করে গ্রাম-গঞ্জের ছোটখাট প্রজেক্টের সব জায়গায় দুর্নীতি আর লুটপাটের মহৌৎসব চলছে। বাংলাদেশ এখন লুটপাটের স্বর্গরাজ্য হিসেবে বহি:বিশ্বে পরিচিতি লাভ করেছে।
এক প্রশ্নের উত্তরে নেতৃবৃন্দ বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্র বিএনপি’র কোন কমিটি নেই। ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি’র নামে যে কমিটি কেন্দ্র অনুমোদন করেছে সেটি একটি ‘ইভেন্ট কমিটি’।

এদিকে, সংবাদ সম্মেলনের শুরুতে মঞ্চে নেতৃবৃন্দের আসনকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন খুলনা জেলা বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাকির হাওলাদার ও তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ যুক্তরাষ্ট্র’র সভাপতি ও বিএনপি নেতা পারভেজ সাজ্জাদ। পারভেজ সাজ্জাদ অভিযোগ করেন, বিএনপির চরম দুর্দিনে যারা মাঠে ছিলেন তাদের দলে মূল্যায়ন করা হচ্ছে না। যারা মাঠে ছিলেন না, হঠাৎ করে উদয় হয়ে বিগত কমিটির পদবির দোহাই দিয়ে মঞ্চে আসন পাচ্ছেন। বাংলাদেশ থেকে আসা অনেক ত্যাগী নেতা-কর্মীরা বিগত ১৫/১৬ বছরেও ঠাঁই পাননি যুক্তরাষ্ট্র বিএনপিতে।
উল্লেখ্য, ২০১২ সালে আব্দুল লতিফ স¤্রাট ও জিল্লুর রহমান জিল্লুর নেতৃত্বাধীন কমিটি ভেঙ্গে দেয়ার পর আজ অবধি যুক্তরাষ্ট্র বিএনপি’র কোন কমিটি কেন্দ্র অনুমোদন দেয়নি। কমিটি বিহীন বহুধা বিভক্ত বিএনপি’র বিভিন্ন কার্যক্রম চলছে যুক্তরাষ্ট্র বিএনপি’র নামে ।

যুক্তরাষ্ট্র বিএনপি’র সংবাদ সম্মেনে পঠিত বক্তব্যের পূর্ণ বিবরণ
আজ যুক্তরাষ্ট্র বিএনপি’র পক্ষ থেকে এমন একটি সময়ের সংবাদ সম্মেলনের আহ্বান করা হয়েছে যখন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ একটি ভয়াবহ কঠিন দু:সময়ে নিপতিত। ইতিমধ্যে করোনা ভাইরাসের আক্রমন সমগ্র দেশে ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিন শত শত মানুষ মৃত্যুবরণ করছেন, হাজার হাজার মানুষ ভাইরাসে আক্রান্ত হয়েছে হাসপাতালে দৌড়াদৌড়িতে ব্যস্ত চিকিৎসা সেবা পাওয়ার প্রত্যাশায়।
বাংলাদেশের অবৈধ সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে প্রথম থেকেই এই করোনা ভাইরাস মোকাবেলায়। গত বছর মার্চের প্রথম সপ্তাহে যখন করোনা ভাইরাসের আক্রমন শুরু হয় তখন শেখ হাসিনা ও অবৈধ সরকার মহা ব্যস্ত হয়ে উঠেন মুজিব শতবর্ষ উদযাপন ও কসাই নরেন্দ্র মোদীকে বাংলাদেশে প্রধান অতিথি হিসেবে আনার জন্য। আর প্রচার করতে থাকেন করোনা ভাইরাসের চেয়ে শক্তিশালী এই সরকার ও সরকার প্রধান শেখ হাসিনা। সরকারের এমপি মন্ত্রীরা প্রচার চালাতে থাকেন করোনা ভাইরাস বাংলাদেশের জন্য কোন আতংকের বিষয় নয়।
সমগ্র বিশ্ব আজ যখন করোনা ভাইরাসের আক্রমন থেকে মুক্তির উপায় নিয়ে চিন্তিত এবং সঠিক ও পরিকল্পিত সিদ্ধান্ত নিয়ে স্বাভাবিক জীবন যাত্রায় ফিরে আসার পথে ঠিক সেই সময় অবৈধ হাসিনা সরকারের পরিকল্পনাহীন ও হটকারী সিদ্ধান্তের ফলে বাংলাদেশের জনগণ এখন মৃত্যুর মুখে পতিত।
দেশের যখন এই ভয়াবহ কঠিন অবস্থায় সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে কোভিট ১৯ মোকাবেলা করা প্রয়োজন ছিল, শেখ হাসিনা তা না করে বাংলাদেশের জাতীয় সংসদের বাজেট সমাপনী অধিবেশনের বক্তৃতায় অবৈধ সরকারের মিথ্যাবাদী মিডনাইট প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও শিষ্টাচার বহির্ভূত বক্তব্যে প্রদান করেন। স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে বিষোদাগার করে অশোভন ও অশালীন বক্তব্য প্রদান করে শেখ হাসিনা তার মনের হীনমন্যতা ও সংকীর্ণতার পরিচয় দিয়েছেন। আজকের এই সংবাদ সম্মেলন থেকে শেখ হাসিনার মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে জাতীয় সংসদে শেখ হাসিনা ও আইন মন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।
আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়ে দিতে চাই, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অসত্য মিথ্যাচার ও অশালীন মন্তব্য, বক্তব্য ও বিবৃতি প্রদান থেকে বিরত থাকুন।
(ক) আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়েছে মিথ্যা মামলা ও ফরমায়েশী রায় বাতিল করে নিঃশর্ত মুক্তি দাবী করছি। একই সাথে অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সব প্রতিবন্ধকতা দূর করে তাকে বিদেশে যাওয়ার অনুমতি প্রদান করার দাবি জানাচ্ছি।
(খ) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপর সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি।
(গ) অবৈধ সরকার কর্তৃক গ্রেফতারকৃত সকল রাজনৈতিক নেতা কর্মীদের অনতিবিলম্বে নি:শর্ত মুক্তি দাবি করছি।
(ঘ) অসৎ উদ্দেশ্যে শেখ হাসিনা ভোটার আইডি কার্ডের কার্যক্রম নির্বাচন কমিশনের কাছ থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েহস্তান্তর করছে তা বন্ধ করতে হবে। আমাদের দাবি ভোটার আইডি কার্ডের সকল প্রকার কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে থাকতে হবে।
(ঙ) মুজিব শতবর্ষের নামে শেখ হাসিনার উপহার হিসেবে দুঃস্থ অসহায় ও ভূমিহীনদের মাঝে ঘর বিতরণের দুর্নীতি, লুটপাট ও চাঁদাবাজি সাথে জড়িত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের যারা জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
বর্তমান এই অবৈধ সরকারের আমলে দুর্নীতি, লুটপাট, স্বেচ্ছারিতা, দলীয়করণ ও আত্মীয়করণ এমন পর্যায়ে পৌঁছেছে যে দেশে আজ মেগা প্রজেক্ট থেকে শুরু করে গ্রাম গঞ্জের ছোট খাট প্রজেক্টের সব জায়গায় দুর্নীতি আর লুটপাটের মহৌৎসব চলছে। বাংলাদেশ এখন লুটপাটের স্বর্গ রাজ্য হিসেবে বহি:বিশ্বে পরিচিত লাভ করেছে।
আজকের এই সংবাদ সম্মেলন থেকে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই আগামীতে জনগনের সরকার প্রতিষ্ঠিত হলে বর্তমান সরকারের সকল দুর্নীতির বিচার করা হবে ইনশাআল্লাহ।
গত কয়েক দিন আগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকান্ডে অর্ধশতাধিক শ্রমিক কর্মচারীর মর্মান্তিক মৃত্যু ও অসংখ্য মানুষ আহত হয়েছেন। আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। একই সাথে এই অগ্নিকান্ডের কারণ সুষ্ট তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি এবং নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসন দাবি করছি।
আমরা ব্রিটিশ হাই কমিশনার সহ অন্যান্য বিশ্বের নেতৃবৃন্দের সাথে এক মত যে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক কারণে গৃহবন্দী এবং জেল জরিমানা করে রাখা হয়েছে। পরিশেষে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের মৌলিক অধিকার এবং ভোটের অধিকার পুন:প্রতিষ্ঠায় তত্ত্বাবধায়ক সরকারের কোন বিকল্প নাই। অতএব, আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবী জানাচ্ছি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV