Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র বিএনপি নেতা সোলায়মান ভ’ইয়া আয়োজিত ইফতার মাহফিলে মিলন : আগামী সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরকালীন কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে

অনলাইন ডেস্ক পঠিত: 177 বার

প্রকাশিত: July 1, 2016 | 5:46 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র সফররত বিএনপি’র কেন্দ্রীয় নেতা, সাবেক প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন বলেছেন, আগামী সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরকালীন কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। এজন্য সকল ভেদাভেদ ভুলে যুক্তরাষ্ট্র বিএনপিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সহ সভাপতি আলহাজ্ব সোলায়মান ভ’ইয়ার উদ্যোগে অনুষ্ঠিত বিশাল ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ধর্মীয় আমেজ ও উৎসবমুখর পরিবেশে গত বৃহস্পতিবার ব্রঙ্কসের একটি মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে অনুষ্ঠানটি যুক্তরাষ্ট্র বিএনপি’র মিলনমেলায় পরিণত হয়।
যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সহ সভাপতি ও অনুষ্ঠানের আয়োজক আলহাজ্ব সোলায়মান ভ’ইয়ার সভাপতিত্বে এবং বিএনপি নেতা কাউসার আহমদের পরিচালনায় এ অনুষ্ঠানে এহসানুল হক মিলন বলেন, সম্মেলনের মাধ্যমে আগামী ১৭ জুলাই নিউইয়র্ক স্টেট বিএনপির কমিটি গঠন করা হবে। যুক্তরাষ্ট্র বিএনপিকে ঐক্যবদ্ধ করে আগামী সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরকালীন কঠোর কর্মসূচির মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল লতিফ স¤্রাট, বিএনপির কেন্দ্রীয় মহিলা নেত্রী নাজমুন নাহার বেবী, যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সহ সভাপতি গিয়াস আহমেদ, অধ্যাপক দেলোয়ার হোসেন ও মনজুর আহমেদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূঁইয়া, বিএনপি নেতা আবদুস সবুর, আব্বাস উদ্দিন দুলাল, আনোয়ার হোসেন, তোফায়েল চৌধুরী লিটন, মাওলানা অলিউল্লাহ মো আতিকুর রহমান, এমরান শাহ রন, মাহফুজুল মাওলা নান্নু, গিয়াস উদ্দিন, আবু সুফিয়ান, বাবর উদ্দিন, পারভেজ সাজ্জাদ, জাকির হাওলাদার, সৈয়দা মাহমুদা শিরিন, হাজী আবদুর রহিম, রাফেল তালুদার, সোহরাব হোসেন প্রমুখ।
উল্লেখ্য, আলোচিত এ ইফতার মাহফিলে যুক্তরাষ্ট্র বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মজিবুর রহমান মজুমদার, সাবেক সিনিয়ার সহ সভাপতি শরাফত হোসেন বাবু, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু ও সাবেক যুগ্ম সম্পাদক আকতার হোসেন বাদল অনুপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এহসানুল হক মিলন বলেন, এ মূহুর্তে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি নয়। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, কানেকটিকাট সহ বিভিন্ন অঙ্গরাজ্যের স্টেট কমিটি গঠন করা হবে। ইতিমধ্যেই ৬টি কমিটি কেন্দ্র অনুমোদন দিয়েছে। বাকী কমিটি করার পর পরই যুক্তরাষ্ট্র বিএনপি নিয়ে শীর্ষ নের্তৃত্ব চিন্তাভাবনা করবে। যুক্তরাষ্ট্র বিএনপি গঠন প্রসঙ্গে তিনি বলেন, আমিও ব্যক্তিগতভাবে যুক্তরাষ্ট্র বিএনপি গঠনের পক্ষে। যেহেতু কেন্দ্রের নির্দেশে আমি কাজ করছি, সকলের উচিত হবে আমাকে সহায়তা করা। এহসানুল হক মিলন আরো বলেন, যুক্তরাষ্ট্র বিএনপিতে কোন বিভেদ বিভক্তি থাকুক এটা কারোই কাম্য না। এজন্যই এ ব্যবস্থা নেয়া হয়েছে। আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। প্রয়োজনে আমি সকল নেতৃবৃন্দের সাথে বার বার কথা বলবো।
উল্লেখ্য, ইতোপূর্বে দলের সিদ্ধান্ত অনুযায়ি যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটি গঠন না করে এহসানুল হক মিলন বিভিন্ন ষ্টেট কমিটি গঠনের উদ্যোগ নিলে তাকে যুক্তরাষ্ট্রে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি দ্বিতীয় পর্যায়ে যুক্তরাষ্ট্র সফরকালীন নিজ উদ্যোগেই ‘বিদ্রোহী’ নেতাদের ঘরে ঘরে গিয়ে দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ‘শুভেচ্ছা’ পৌঁছান এবং দলের বৃহত্তর স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তার এই আহ্বানে যুক্তরাষ্ট্র বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মজিবুর রহমান মজুমদার, সাবেক সভাপতি আব্দুল লতিফ স¤্রাট, সহ সভাপতি গিয়াস আহমেদ, আলহাজ্ব সোলায়মান ভ’ইয়া ও অধ্যাপক দেলোয়ার হোসেন, বিএনপি নেতা মোস্তফা কামাল পাশা বাবুল, জসিম ভূঁইয়াসহ অন্যান্য শীর্ষ নেতারা সাড়া দেন। তবে দলের সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটি গঠনের দাবীতে এখনো অনঢ় রয়েছেন বলে জানা গেছে।
এদিকে, ইতিমধ্যেই এসকল নেতারা একাধিক ঘরোয়া বৈঠকে মিলিত হন এবং কেন্দ্রীয় নেতা মিলনের সাথেও বৈঠক করেন। এসব বৈঠকে যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটি গঠনের দাবী জানানোর পাশাপাশি কেন্দ্রের প্রতি সম্মান জানিয়ে নিউইয়র্ক ষ্টেট কমিটি গঠনের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত দেন। ষ্টেট বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে বেশ ক’জনের নাম আলোচিত হচ্ছে। সম্মেলনের মাধ্যমেই নিউইয়র্ক ষ্টেট বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটি গঠন করা হবে।
রিপোর্ট : সাখাওয়াত হোসেন সেলিম
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
ফোন: ১-৬৪৬-২৪৪-৯৯২৯

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV