Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র যুবলীগের মহান বিজয় দিবস উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 5 বার

প্রকাশিত: December 30, 2020 | 4:23 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র যুবলীগের উদ্যোগে গত ২৮শে ডিসেম্বর সোমবার সন্ধ্যায় বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মহান ৪৯তম বিজয় দিবস উপলক্ষে আয়োজন করা হয় “বিজয় দিবস ও বঙ্গবন্ধু “শীর্ষক আলোচনা সভা। সভায় সভাপত্বিত করেন যুক্তরাষ্ট্র যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক শেখ জামাল হোসেন এবং পরিচালনা করেন যুগ্ম আহবায়ক মো সেবুল মিয়া।
শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলেওয়াত এবং শহীদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয় দোয়া করেন যুবলীগের যুগ্ম আহবায়ক হেলিম উদ্দিন। পরে জাতীয় সঙ্গীত পরিবেশন ও এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন যুবলীগের সাবেক সভাপতি মিসবাহ আহমদ। তিনি বলেন, বাংলাদেশের ৪৯ তম বিজয় দিবসে এসে আমরা বলতে পারি বঙ্গবন্ধুর যে স্বপ্ন দেখে ছিলেন বাংলাদেশ নিয়ে তা জননেত্রী শেখ হাসিনা পূর্ণ করছেন। বাংলাদেশকে আরো উন্নত রাষ্ট্র করতে হলে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। যুবকরাই পারবে রাষ্ট্র নায়ক শেখ হাসিনার উন্নয়নকে এগিয়ে নিতে। বিশেষ অতিথি ছিলেন মেট্রোওয়াশিংটন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বাকী, ঢাকা উওর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াৎ হোসেন চঞ্চল, যুক্তরাষ্ট্র যুবলীগের কার্যকারী সদস্য আবু তাহের, মো: সাদেকুর রহমান সাদেক, জামাল আহমদ। বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক রহিমুজ্জামান সুমন, হেলিম উদ্দীন, যুক্তরাষ্ট্র যুবলীগের সদস্য শাহীন কামালী, নিইউয়র্ক ষ্টেট যুবলীগের সভাপতি রবিউল ইলাম, জর্জিয়া যুবলীগের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, মেট্রোওয়াশিংটন যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রাজু, ফ্লোরিডা যুবলীগের সভাপতি সন্জয় কুমার সাহা, পেন্সিলভেনিয়া যুবলীগের সভাপতি আলীম উদ্দীন, কানেকটিকাট যুবলীগের সভাপতি একে মিজবাহ উদ্দিন, ক্যালিফোর্নিয়া যুবলীগের সভাপতি হাই মোহাম্মদ আজিজ, পেন্সিলভেনিয়া ষ্টেট যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক, মিশিগান যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন গুলজার, মেট্রোওয়াশিংটন যুবলীগের সাধারণ সম্পাদক আজহার উদ্দিন আজিম, নিইউয়র্ক ষ্টেট যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন সরকার, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চৌ:, মেট্রো ওয়াশিনটন যুবলীগের সহ সভাপতি সাইফুল ইসলাম, সাইদ রোকন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, পেন্সিলভেনিয়া যুবলীগের সহ সভাপতি জাহিদুল ইসলাম, নিউইয়র্ক সিটি যুবলীগের সহ সভাপতি মামুন হোসেন প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV