Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সভাপতি মিসবাহ্ আহমদের আরোগ্য কামনায় নিউইয়র্কে দোয়া-মাহফিল (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 68 বার

প্রকাশিত: October 25, 2020 | 9:31 PM

https://www.facebook.com/watch/?v=348784386391960

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সভাপতি মিসবাহ্ আহমদের আরোগ্য কামনায় গত ২৫ অক্টোবর রোববার সন্ধ্যায় নিউইয়র্কে এক দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদে যুক্তরাষ্ট্র যুবলীগ এ দোয়া-মাহফিলের আয়োজন করে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

অনুষ্ঠানে মিসবাহ্ আহমদের আশু রোগ মুক্তি কামনা করে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ জামাল হুসেন। মাহফিলে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, মিলাদ ও দোয়া পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। মুনাজাতে যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সভাপতি মিসবাহ্ আহমদের আশু রোগ মুক্তি সহ সদ্য প্রয়াত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনির আত্মার মাগফিরাত কামনা করা হয়।

দোয়া-মাহফিলে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশা, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের প্রেসিডেন্ট আবদুস শহীদ, কমিউনিটি এক্টিভিস্ট নুরে আলোম জিকু, যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহবায়ক হেলিম উদ্দিন, সদস্য সাদেকুর রহমান, মোশাহিদ চৌধারী, জামাল আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক নাফিজুর রহমান তুরান, শাহীন কামালী, রেজা আবদুল্লাহ স্বপন, সেলিম রেজা, আজাদুল কবীর, নিউইয়র্ক স্টেট যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজান চৌধুরী, হুমায়ূন কবির, নিউইয়র্ক মহানগর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হুসেন, সহ সভাপতি আনসার আলী, ব্রঙ্কস যুবলীগ সেক্রেটারি মহিবুর রহমান সহ বিপুল সংখ্যক মসল্লী উপস্থিত ছিলেন।

মিসবাহ্ আহমদ

অনুষ্ঠানে জানান হয়, যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সভাপতি মিসবাহ্ আহমদ সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তার আশু রোগ মুক্তির জন্যে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV