জাপানের ক্ষতিগ্রস্ত পরমাণু চুল্লি মেরামতে যুক্তরাষ্ট্র রোবট পাঠাচ্ছে
ইউএসএনিউজ ডেস্ক: জাপানের ক্ষতিগ্রস্ত পরমাণু চুল্লি মেরামতে একদল রোবট পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ মার্কিন শক্তি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, জাপানের পরমাণু চুল্লি নিয়ে সৃষ্ট সংকট নিরসনে সেদেশে তেজস্ত্রিয়তা সহিষ্ণু রোবট পাঠানো হচ্ছে৷মার্কিন ভারপ্রাপ্ত সহকারী শক্তিমন্ত্রী পেটার লিয়ন্স এই প্রসঙ্গে বলেন, জাপান এসব রোবটের কার্যকারিতা দেখতে খুবই আগ্রহী৷ তবে শুধু রোবট নয়, এসব রোবট চালনার প্রশিক্ষণ দিতে জাপানে প্রশিক্ষকও পাঠাবে যুক্তরাষ্ট্র৷ উল্লেখ্য, সেদেশে এই মাসের শুরুতে ভয়াবহ ভূমিকম্প এবং সুনামিতে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে৷
সর্বশেষ সংবাদ
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের