যুক্তরাষ্ট্র সকলের গ্রহণযোগ্য নির্বাচন চায়, খালেদাকে মার্কিন রাষ্ট্রদূত মজিনা

রিপোর্টার: বিরোধী দলের নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, সব দলের অংশগ্রহণে দেশে এমন একটি নির্বাচন যুক্তরাষ্ট্র দেখতে চায়, যার ফল সবাই মেনে নিতে পারে। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে আলোচনায় নয়া দূত যুক্তরাষ্ট্র সরকারের অবস্থান জানান। সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। মজিনা আশা করেন, দেশের জনগণই আজকের রাজনৈতিক পরিস্থিতির উত্তরণের পথ খুঁজে বের করবে। সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে গণতন্ত্র চর্চায় বাংলাদেশ শক্ত অবস্থানে আছে। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে যে সমস্যা সৃষ্টি হয়েছে, দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোর নেতারা বসে সেটির সহজ সমাধান বের করবে। এতে গণতন্ত্রকে তারা সামনে এগিয়ে নিয়ে যাবে। আর এ কাজে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরী পোশাকের বাজার রয়েছে। আগামীতে রপ্তানিতে আরও এগিয়ে যাবে বাংলাদেশ। তিনি বলেন, দ্বিতীয় মেয়াদে বাংলাদেশে আসতে পেরে এবং বিরোধী দলের নেতার সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আমি আনন্দিত। বিএনপির আমলে আমেরিকা ও বাংলাদেশের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। আগামীতে এ সম্পর্ক আরও ভাল হবে। বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মানবজমিনকে বলেন, দীর্ঘ বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সে দেশের তৈরী পোশাকসহ বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের সুযোগ দেয়া এবং অতীতের মতো বাংলাদেশের উন্নয়নে যুক্তরাষ্ট্রের ভূমিকা আশা করেন বেগম জিয়া। জবাবে মজিনা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে বেগম জিয়ার ভূমিকার প্রশংসা করেন। বেগম জিয়া মজিনার দ্বিতীয় দফায় বাংলাদেশে দায়িত্ব পালনের সুযোগ পাওয়ায় অভিনন্দন জানান। এবং যথাসাধ্য সহযোগিতার আশ্বাস দেন। সাক্ষাৎকালে চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান উপস্থিত ছিলেন।মানবজমিন
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity