যুক্তরাষ্ট্র সফরে মোদিকে ওবামার আমন্ত্রণ
ভারতের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুদীর্ঘ এক দশকের ভিসা নিষেধাজ্ঞার অবসান ঘটতে চলেছে। গুজরাট দাঙ্গার পরই মোদির যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মোদিকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ভারতের ঐতিহাসিক নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাফল্যের জন্য তিনি মোদিকে অভিনন্দন জানিয়েছেন। দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করতে মোদিকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানান ওবামা। হোয়াইট হাউজের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। ওই বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট উল্লেখ করেছেন যে যুক্তরাষ্ট্র-ভারত কৌশলগত অংশীদারিত্বের বিশেষ প্রতিশ্রুতি পূরণে তিনি মোদির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। এ দুটি গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে সুবিস্তৃত ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার সম্পর্ককে বাড়াতে ও দৃঢ় করতে মোদির সঙ্গে কাজ করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট।মানবজমিন
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি