যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতির বনভোজন ৩০ জুন
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতি ইনক’র কার্যকরি কমিটি এবং উপদেষ্টা কমিটির এক যৌথ সভা গত ৭ এপ্রিল রোববার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দেওয়ান বজলু চৌধুরী এবং পরিচালনা করেন সাধারন সম্পাদক সৈয়দ এম নোমান। সভায় আগামী ৩০শে জুন বনভোজন এবং স্কলারশিপ অ্যাওয়ার্ড নিয়ে আলোচনা করা হয়। সমিতির ভাবমূর্তি রক্ষা করতে এবং হবিগঞ্জ জেলাবাসীকে বিভ্রান্ত না করতে যে কোন মুল্যে আইনের সাহায্য নিয়ে সামনে অগ্রসর হওয়ার বিষয়ে সভায় আলোচনা হয়।
সভায় যে সকল ছাত্র/ছাত্রী ২০১৯ সালে নিউইয়র্কের স্পেশালাইজড্ হাই স্কুল ভর্তির সুযোগ পেয়েছে তাদের অভিভাবকদের কার্যকরি কমিটির সাথে ১লা জুনের মধ্যে যোগাযোগ করতে আহবান জানানো হয়।
অন্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন হবিগঞ্জের সাবেক কমিশনার মীর আব্দুল লতীফ, আব্দুল বাছীর খান, সাবেক সভাপতি জকীউদ্দীন চৌধুরী, শাব্বীর কাজী আহমেদ, সাবেক সভাপতি আশিকুর রহমান, সিনিয়র সহ- সভাপতি আবুল কাশেম মজুমদার, সহ-সাধারন সম্পাদক মিয়া মো: আকছির, কোষাধক্ষ এমডি জয়নাল আবেদীন খান, জাকীর হোসেইন, ফয়সল আহমেদ, সহ-সাধারন সম্পাদক পারভেজ খান, মো: আবুল কাশেম, একে জয়. আবুল কালাম, মো: এ রহমান, মোসলে মিয়া, আব্দুল খালেক প্রমুখ। সভায় হবিগঞ্জের সকল প্রবাসীর জন্য দোয়া মোনাজাত পরিচালনা করেন মহিবুর রহমান বারভুইয়া।
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি