যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতির বর্ণাঢ্য অভিষেক
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতি ইনক এর কার্যকরি কমিটি (২০২০-২০২২) এর শপথ গ্রহণ অনুষ্ঠান গত ৪ অক্টোবর রোববার জ্যাকসন হাইটসের খাবার বাড়ি পালকি সেন্টারে অনুষ্ঠিত হয়। করোনা মহামারীতে সামাজিক দুরত্ব বজায় রেখে হবিগঞ্জ জেলার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ও নব নির্বাচিত সহ-সভাপতি সৈয়দ এম নোমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর খান।

প্রধান অতিথি ছিলেন ইনকাম ট্যাক্স বিষেশজ্ঞ, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টী বোর্ড সদস ওয়াসী চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাবেক উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন সাজু, সুনামগঞ্জ জেলা সমিতির সভাপতি জোসেফ চৌধুরী, শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর সহ সাংগঠনিক সম্পাদক মোস্তফা গাজী সোহেল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি সাব্বির কাজী আহমেদ, সাবেক সভাপতি ইকবাল আনসারী, জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী কামরুল ইসলাম, তরুণ সংগঠক ও ক্রীড়াবিদ উজ্জল ইসলাম প্রমুখ।
ওয়াসী চৌধুরী তার বক্তব্যে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এরপর নবনির্বাচিত সভাপতিকে শপথ করান সাব্বির কাজী আহমদ এবং পরিষদের ১৭ জন কর্মকর্তাকে শপথ করান নবনির্বাচিত সভাপতি আমির ফারুখ তালুকদার। বর্ণাঢ্য এই শপথ শেষে নব নির্বাচিত কার্যকরী পরিষদকে ফুলেন শুভেচ্ছা জানান উপবিষ্ট বিশিষ্টজন।

নবনির্বাচিত সভাপতি তার বক্তব্যে সংগঠনের শুরু থেকে এপর্যন্ত যারা শ্রম, সহযোগিতা, পরামর্শ ও অর্থ দিয়ে আজকের এই অবস্থানে নিয়ে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
তিনি সকলের সহযোগিতায় সবাইকে নিয়ে এক সাথে কাজ করে যুক্তরাষ্ট্রে এবং হবিগঞ্জে শিক্ষা ও সমাজ কল্যাণ মুলক কাজে অংশগ্রহণ করে সংগঠনের সীমিত সুযোগ কাজে লাগানোর জন্য নতুন কার্যকরি কমিটির সকলকে আহবায়ন জানান। তিনি আরও বলেন, আন্তরিকতা, স্বচ্ছতা, ও জবাবদিহিতা নিয়ে কাজ করলে অবশ্যই আমরা সফল হবো এবং হবিগঞ্জবাসীকে একমঞ্চে নিযয়ে আসতে পারবো। শেষে নব নির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক উপস্থিত সকলের কাছে দোয়া এবং সহযোগিতা কামনা করে আগামী দুই বছরে অতীতের চেয়ে আরো বেশী কার্যক্রম গ্রহন ও বা¯বায়ন করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণের পর সাধারণ সম্পাদক মোঃ শামছুল ইসলামকে সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এম নোমান সমিতির বিগত দুই বছরের নথিপত্র, অনুসঙ্গিক হিসাব নিকাশ সহ যাবতীয় কাগজ পত্র হস্তান্তর করেন।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030