যুক্তরাষ্ট্র হারালো জার্মানিকে
স্পোর্টস ডেস্ক: ফুটবলে জার্মানির কেতন উড়ছিলই। তবে জার্মানির উড়ন্ত কেতনে হাওয়া কমালেন স্বয়ং এক জার্মান। প্রীতিম্যাচে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারালো যুক্তরাষ্ট্র। রোববার যুক্তরাষ্ট্রের ৪-৩ গোলের জয়ের নেপথ্য কারিগর মার্কিন দলের জার্মান কোচ জার্গেন ক্লিন্সম্যান। আর ফুটবলের পাওয়ার হাউস জার্মানিকে হারিয়ে মার্কিনরা তাদের ফুটবল শতবার্ষিকীর উদযাপনটা করলো বিশেষ ঢঙে। জায়ান্ট বধের ম্যাচে ভিন্ন কৃতিত্ব মার্কিন ফুটবলার জজি আলটিডোরের। ১৯ মাস পর এদিন গোল পেলেন আলটিডোর। জার্মানির বিপক্ষে যুক্তরাষ্ট্র সর্বশেষ জয় দেখেছিল ১৯৯৯’র কনফেডারেশন কাপে। আর স্বদেশে আধা লাখ দর্শকের সামনে রোববারের জয়ে বড় ভূমিকা মার্কিনদের সেরা তারকা ক্লিন্ট ড্যাম্পসের জোড়া গোল। ইংলিশ প্রিমিয়ার লীগে টটেনহ্যাম ফরোয়ার্ডের নৈপুণ্যে ম্যাচে একসময় যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ নেয় ৪-১ গোলে। জার্ড মুলারের ৬৮ গোলের রেকর্ড থেকে এক কম নিয়ে এ দিন খেলতে নামেন জার্মানির পোলিশ স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা। তবে গোলের দেখা পাননি ল্যাজিও স্ট্রাইকার। বরং নিজ দেশের বিপক্ষে জয় নিয়ে ম্যাচ শেষের হাসিটা জার্মান গ্রেট ক্লিন্সম্যানের। জাতীয় দলের জার্সি গায়ে ক্যারিয়ারে ১০৮ ম্যাচে ৪৭ গোল ও বিশ্বকাপ জয় ছাড়াও জার্মানির কোচের দায়িত্ব নিয়ে দলকে ক্লিন্সম্যান সেমিফাইনালে নিয়ে যান ২০০৬’র বিশ্বকাপে। সামনে বাছাইয়ের গুরুত্বপূর্ণ খেলার আগে প্রীতি ম্যাচে সদ্য জার্মানি ৪-২ গোলের বড় জয় পায় লাতিন শক্তি ইকুয়েডরের বিপক্ষে।মানবজমিনসর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’