Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র ১১ দেশের শরণার্থীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে

অনলাইন ডেস্ক পঠিত: 120 বার

প্রকাশিত: January 30, 2018 | 11:18 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র এগারোটি দেশের শরণার্থীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসনের শরণার্থী বিষয়ক নীতি পর্যালোচনার সময় অক্টোবরে এ দেশগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। তবে কোন ১১টি দেশের শরণার্থীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে তা স্পষ্ট করে জানানো হয় নি। বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, উচ্চ মাত্রায় ঝুঁকিযুক্ত ১১ টি দেশের শরণার্থীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ার ঘোষণা সোমবার দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে যারা নতুন করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চান তাদের ক্ষেত্রে আগের চেয়ে অনেক বেশি কড়াকড়ি আরোপ করা হবে। যে এগারটি দেশের শরণার্থীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে বলে ঘোষণা দেয়া হয়েছে তার মধ্যে ১০টি রয়েছে মুসলিম প্রধান দেশ এবং অন্যটি হলো উত্তর কোরিয়া। শরণার্থী বিষয়ক গ্রুপগুলো বলছে, এ দেশগুলো হলো মিশর, ইরান, ইরাক, লিবিয়া, মালি, উত্তর কোরিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া ও ইয়েমেন। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি করিসজেন নেইলসেন বলেছেন, কোন সমস্ত মানুষ যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে তা জানা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমরা অধিকতর কঠোরতা নিয়েছি। এর ফলে দুষ্টচক্রের মানুষ আমাদের শরণার্থী কর্মসূচির অধীনে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। এর মাধ্যমে আমরা দেশকে সুরক্ষিত রাখবো। ওদিকে প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, নিরাপত্তা নিশ্চিত করতে যে বাড়তি ব্যবস্থা নেয়া হয়েছে তাতে ছিল ১১ টি দেশ। মুসলিমদের টার্গেট করে এ ব্যবস্থা নেয়া হয় নি। ধর্ম নিয়ে আমাদের প্রশাসনের কোনো কিছু করার নেই বলেন তিনি । 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV