Friday, 23 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

যুদ্ধপরাধীদের বিচার তরান্বীত, সকল ষড়যন্ত্র নস্যাত করার দাবীতে যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের মানব বন্ধন

অনলাইন ডেস্ক পঠিত: 27 বার

প্রকাশিত: April 24, 2012 | 3:08 PM

USA NEWS : ২১ শে এপ্রিল শনিবার জ্যাক্সন হাইট্স, নিউইয়র্কে যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের উদ্যোগে যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করা সহ বিএনপি/জামাতের সকল ষড়যন্ত্র বন্ধ করার দাবীতে এক বিশাল মানব বন্ধন কর্মসূচী পালিত হয়। অনুষ্ঠানটি সংগঠনের সভানেত্রী অধ্যাপিকা মোমতাজ শাহনাজের সভাপতিত্বে এবং সহ-সভানেত্রী আমেনা পারভীন, সেলিনা আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদিকা রুমানা আক্তার, রোকেয়া সুলতানা, নাফিসা নুর সাথী সহ সকল মহিলা নেত্রীদের সার্বিক সহযোগিতায় প্রায় দেঢ় শতাধীক আওয়ামী পরিবারের সদস্যের সমাগমে অনুষ্ঠিত হয়।

যুদ্ধপরাধীদের বিচারের দাবীতে বিভিন্ন প্লাকার্ড, ব্যানার, পোষ্টার সহ স্লোগানে স্লোগানে কর্মব্যস্ত জ্যাক্সন হাইট্স এর ৭৩ ষ্ট্রীট ছিল মুখরিত। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে ভিশন ২০২১ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান ও যুদ্ধাপরাধী মুক্ত বাংলাদেশ গড়ার জন্যে যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগ দৃঢ় প্রতিজ্ঞ।

সবার মুখে সোভা পাচ্ছিল “নতুন প্রজন্মের জন্য রাজাকার মুক্ত বাংলাদেশ চাই”, “গোলাম আজমের বিচার চাই” যুদ্ধাপরাধীদের ফাঁসীর দাবী মহিলাদের মুখে মূর্হুমুহু ধ্বনিত হচ্ছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ বসারত আলী, তিনি মহিলা আওয়ামী লীগের এই উদ্যোগকে অভিনন্দন জানান। মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা সেলিনা মোমেন বলেন আইনমন্ত্রী যেন দ্রুত বিচার সম্পাদনের ব্যবস্থা করেন। সভানেত্রী অধ্যাপিকা মোমতাজ শাহনাজ  বলেন বিএনপি যুদ্ধাপরাধীদের রক্ষার জন্যে নিজেদের কোন্দলের জের টেনে ষড়যন্ত্র ও অরাজকতার সৃষ্টি করছে। আরো বক্তব্য রাখেন ২১ শে’র পদক প্রাপ্ত ডঃ মনসুর খান, তাঁর সহধর্মীনি নাইমা খান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, আবুল হাসিব মামুন, আইন বিষয়ক সম্পাদক শাহ মাহমুদ বখতিয়ার, প্রবাসী কল্যান সম্পাদক মোঃ সোলায়মান আলী, মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমেনা পারভীন, সেলিনা আজাদ, জাহানারা আক্তার, রোকেয়া সুলতানা, নাফিসা নুর সাথি, সাংগঠনিক সম্পাদিকা নিলুফার ইয়াসমীন, কুমকুম বেগম, নেইলি মামুন, নিলু চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদিকা সবিতা দাশ, ধর্ম বিষয়ক সম্পাদিকা মনোয়ারা বেগম, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদিকা জুই ইসলাম, শ্রমীক লীগের সভাপতি শামসুল আলম, আওয়ামী লীগের সদস্য শরীফ কামরুল আলম হীরা, সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সাখায়াত হোসেন, সদস্য রফিকুল ইসলাম খাজা। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজ উদ্দিন আহম্মেদ, সিটি  আওয়ামী লীগের সভাপতি কমান্ডার নুরুন নবী, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা খায়রুন এস চৌধুরী, দপ্তর সম্পাদক মোঃ আলি সিদ্দিকি, উপ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক, ষ্টেট আওয়ামী লেিগর সহ-সভাপতি রফিকুল ইসলাম, হারুন ভূইয়া, মোঃ আলমগীর, শ্রমিক লীগের সাঃ সম্পাদক আজিজুল হক খোকন, মহিলা লীগের দপ্তর সম্পাদক ইসমত আরা বেগম, পরিবেশ বিষয়ক সম্পাদক লাভলী বেগম, কোষাধ্যক্ষ মিতা রহমান, মার্জিয়া সুলতানা, কানিস আয়শা, জোছনা বেগম, হাসিনা বেগম, মনি বেগম, কানিজ আফরোজ, মিনা ইসলাম, লুনা বেগম, সাজনী প্রমুখ।

নতুন প্রজন্মের যারা উপস্থিত ছিল তারা হলো- লাইলা মিয়া, সুবাত সুগান, নওরজ মুজিব, শরিফ সাদমান সাবিত, নাভিদ রায়াত, নাসিফ রুহান, ফাতিন ইসরাফ, মাহিন ইসরাত, মিন্নাত আলী আজাদ, স্যারন সামাদ আজাদ, জুনান নাসিদ, সানি, সামিহা বিনতে আলী, রাইসা বিনতে আলী প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ