যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকরের মাধ্যমে বাংলাদেশকে কলঙ্কমুক্ত করতে হবে : নিউইয়র্কে সেমিনারে বক্তারা
নিউইয়র্ক : নিউইয়র্কে ‘আসন্ন নির্বাচনে বাংলাদেশ কী সংকটে’ শীর্ষক সেমিনারে বক্তারা অসাম্প্রদায়িক দেশ গড়ার অঙ্গীকার নিয়ে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির ঐক্যবদ্ধ হওয়া জরুরী বলে অভিমত ব্যক্ত করেন। বক্তারা বলেন, বাংলাদেশকে আজ স্বাধীনতা বিরোধীরা পাকিস্তান বানোনোর চক্রান্তে মত্ত। পাকিস্তানের দোসর থেকে দেশকে মুক্ত করতে হবে। যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকরের মাধ্যমে বাংলাদেশকে কলঙ্কমুক্ত করতে হবে। অবিলম্বে জামায়াত-শিবির-হেফাজতের অপতৎপরতা বন্ধ করে সুস্থ গণতন্ত্র চর্চার দ্বার উম্মোচন রাখতে বর্তমান সরকারের প্রতি আহবান জানান।
যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিতদের সমন্বয়কারী প্রতিষ্ঠান হিসেবে কর্মরত ‘ইউএস কমিটি ফর সেক্যুলার ডেমক্র্যাটিক বাংলাদেশ’ আয়োজিত সেমিনারটি অনুষ্ঠিত হয় স্থানীয় সময় ২৫ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে।
‘ইউএস কমিটি ফর সেক্যুলার ডেমক্র্যাটিক বাংলাদেশ’ এর চেয়ারপার্সন নিউজার্সী সিটির কাউন্সিলম্যান (ডেমক্র্যাট) ড. নূরান নবীর সভাপতিত্বে এবং সেক্রেটারী জাকারিয়া চৌধুরীর পরিচালনায় সেমিনারে বক্তাব্য রাখেন সাবেক রাষ্ট্রদূত ও কলামনিস্ট মহিউদ্দিন আহমেদ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণারতদের অন্যতম লে. কর্ণেল (অবসরপ্রাপ্ত) সাজ্জাদ জহীর বীরপ্রতিক, বিশিষ্ট্য মক্তিযোদ্ধা কমান্ডার নূরু ন্নবী, প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, কবি ও লেখক বেলাল বেগ, আওয়ামীলীগ নেতা আবদুস সালাম প্রমুখ।
সেমিনারে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধে ৩০ লাখ মা-বোনের ইজ্জত যারা হরণ করেছে তাদের কোন ক্ষমা নেই। স্বাধীনতা বিরোধীদের সাথে বিএনপি হাত মিলিয়েছে। স্বাধীনতা বিরোধীদের উৎখাত করতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিকল্প নেই। আগামী নির্বাচনে দেশে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে অপশক্তির বিরুদ্ধে কাজ করার তাগিদ দেন তারা।
সেমিনারে বক্তারা বর্তমান ও বিগত সময়ে জামায়াত-শিবির ও হেফাজতের দেশব্যাপী তান্ডবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ভবিষ্যত প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা বুকে লালন করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহন করার তাগিদ দেন।
সেমিনারে বক্তরা আরো বলেন, দেশ আজ দুই ভাগে বিভক্ত। একটি মুক্তিযুদ্ধের পক্ষের আর অপরটি স্বাধীনতা বিরোধী। স্বাধীনতার বিপক্ষের শক্তি যদি ক্ষমতায় আসতে পারে তাহলে মুক্তিযুদ্ধের পক্ষের লোকদের চরম বাঞ্চনার শিকার হতে হবে। স্বাধীনতা বিরোধীরা আবার গাড়িতে পতাকা লাগিয়ে ঘুরবে। যা কোন মুক্তিযোদ্ধার সহ্য হবেনা। তাই আসন্ন নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নির্বাচনে জেতাতে হবে। এর জন্য সকল ভেদাভেদ ভুলে দেশ ও প্রবাসে এক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
সেমিনারে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে হানাদার বাহিনীর আত্মসমর্পণের জায়গা, বাঙালীর চির আবেগের স্থান সোহরাওয়ার্দী উদ্যানে বসে স্বাধীনতাবিরোধী ও সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের মুক্তির দাবির জানানোর ধৃষ্টতা দেখিয়েছে জামায়াত-শিবির। এতে এ পবিত্র স্থানটি কলঙ্কিত হয়েছে বলে সেমিনারে মন্তব্য করা হয়। মহান মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক হয়ে যেখানে আছে শিখা চিরন্তন, মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্ন স্বাধীনতার গ্লাস টাওয়ার – সেই উদ্যানে শুক্রবার ১৮ দলীয় জোটের সমাবেশে এমন দুঃখজনক ঘটনার জন্য বক্তারা বিরোধীদলীয় নেতা বেগম জিয়াকে দায়ী করেন। সেমিনারে এ ঘটনার জন্য নিন্দাও জানানো হয়।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!