যুদ্ধোত্তর দেশসমূহে শান্তি প্রতিষ্ঠার জন্য চাই সমন্বিত পরিকল্পনা -পিবিসি চেয়ারম্যান ড. এ. কে. আব্দুল মোমেন
নিউ ইয়র্ক, জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, ‘যুদ্ধোত্তর দেশ সমূহে শান্তি প্রতিষ্ঠার জন্য চাই সমন্বিত পরিকল্পনা।’ ০২ অক্টোবর মঙ্গলবার জার্মান সংসদের জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা সংক্রান্ত উপ কমিটির চেয়ারম্যান হেইক হানসেল এর নেতৃত্বে ৮ সদস্য বিশিষ্ট জার্মান সংসদের একটি প্রতিনিধি দল পিস বিল্ডিং কমিশনের চেয়ারম্যান ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাত করলে তিনি একথা বলেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে অনুষ্ঠিত এ সভায় আব্দুল মোমেন চবধপব ইঁরষফরহম ঈড়সসরংংরড়হ (চইঈ) এর বর্তমান কার্যক্রম, ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করেন। এছাড়াও পিবিসি এর চেয়ারম্যান হিসেবে সংঘাত-বিরোধ নিষ্পত্তি ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকা সম্পর্কে আব্দুল মোমেন প্রতিনিধি দলকে জানান।
সভায় আব্দুল মোমেন আরো বলেন, যুদ্ধোত্তর দেশ সমূহে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য নেয়া পদক্ষেপ সমূহকে পিবিসি সহযোগিতা করে থাকে। পিবিসি প্রধানত তিনভাবে তার ভুমিকা পালন করে থাকে আন্তর্জাতিক দাতা সংস্থা সমূহ, আর্থিক প্রতিষ্ঠান, জাতীয় সরকার সহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে একত্রিত করা, সম্পদ সংগ্রহ করা এবং যুদ্ধোত্তর দেশ সমূহে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সমন্বিত পরিকল্পনা প্রস্তাব করা। শান্তি প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট রাষ্ট্র ও জনগণের সম্পৃক্ততা, সংশ্লিষ্ট সকল সংস্থা সমূহের সাথে সমন্বয় এবং আঞ্চলিক রাজনীতিকে পিবিসি সর্বাধিক গুরুত্ব প্রদান করে থাকে বলে তিনি জানান। বিগত ২৫ সেপ্টেম্বর ২০১২ তারিখে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এবং বিশ্বের ২৫টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে জাতিসংঘে অনুষ্ঠিত সভায় যুদ্ধোত্তর দেশ সমূহে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ অব্যাহত রাখার অঙ্গীকার পূণঃ ব্যক্ত করার বিষয়টি সংসদীয় প্রতিনিধি দলটিকে অবহিত করা হয়। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরবর্তী সংকট মোকাবেলায় বাংলাদেশের অভিজ্ঞতা পিবিসি’র কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করছে বলে পিবিসি’র চেয়ারম্যান জানান। তিনি পিবিসি এর কার্যক্রমে জার্মানীর সম্পৃক্ততা আরো জোরদার করার আহ্বান জানান।
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK