Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

যুদ্ধ ও দখলদারিত্বের বিরুদ্ধে নিউইয়র্কের লেখক, সাংবাদিক ও নাগরিক সমাজের সমাবেশ (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 86 বার

প্রকাশিত: March 1, 2022 | 11:27 PM

https://www.facebook.com/USANewsNY/videos/710018613492925

ইউএসএনিউজঅনলাইন.কম :: যুদ্ধ ও দখলদারিত্বের বিরুদ্ধে সমাবেশ করেছে নিউইয়র্কের লেখক, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। গত ২৮ ফেব্রুয়ারি সোমবার বিকেলে জ্যাকসন হাইটস ডাইভারসিটি প্লাজায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, সারা বিশ্বের শান্তিকামী মানুষের এক। রাজনীতির নামে, দেশ দখল করে নেয়ার নামে যে খেলা শুরু হয়, এ খেলার নিষ্ঠুর বলি হয় নিরপরাধ মানুষ। যে বিশ্বনীতি মানুষ বোঝে না, ভালোবাসা ও সহর্মিতা বোঝে না – আমরা শান্তির পক্ষের মানুষরা বারবার তাদের বিপক্ষেই দাঁড়াবো। প্রতিবাদী সমাবেশে নো ওয়ার-পিস পিস সহ যুদ্ধ বিরোধী নানা স্লোগান দেয়া হয় ।

সাংবাদিক ইব্রাহীম চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মাহবুব রহমান, এডভোকেট আখতার উল ইসলাম, এইচ বি রিতা, শেলী জামান খান, কবি স্বপ্ন কুমার, সাইয়েদ হক মুকুল, সাহেরা বেগম, শাহ সবুজ, মনিজা রহমান, মিনহাজ আহমেদ, সুলতানা ফিরদৌসি, পলি শাহীনা, রুমি রুম্মান, ফরিদা ইয়াসমিন, আবদুস শহীদ, শুভ রায়, মনজুরুল হক প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন ,যেকোন অজুহাতে একটি স্বাধীন সার্বভৌম দেশ দখলে নেয়ার মাধ্যমে যে ঘটনার সূত্রপাত করা হয়েছে তার মাশুল দিতে হবে সারা বিশ্বকে। নারী ও শিশুর রক্তে শান্তির বানী উপহাসের মত শোনাবে।
তীব্র শীত উপেক্ষা করে লেখক সাংবাদিক ও নাগরিক সমাজের বক্তারা বলেন , আমরা আমেরিকার যুদ্ধনীতির বিরুদ্ধে বারবার দাঁড়িয়েছি। বিশ্বের যেখানেই ক্ষমতা দখলের জন্য মানুষ হত্যা করা হবে,আমরা প্রতিবাদ জানিয়ে যাব। বিশ্বের শান্তিকামী মানুষের সাথে আমাদের যূথবদ্ধ লোরাই চলমান। শান্তির জন্য ক্রমাগত লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ সোচ্চার হওয়ার জন্য তাঁরা আহ্বান জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV