Monday, 8 June 2026 |
শিরোনাম
বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
সব ক্যাটাগরি

যু্‌ক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ‘ম্যাড কাউ’ রোগ শনাক্ত

অনলাইন ডেস্ক পঠিত: 162 বার

প্রকাশিত: April 25, 2012 | 10:51 AM

২০০৬ সালের পর প্রথমবারের মত যু্‌ক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি গরুর দেহে ‘ম্যাড কাউ’ রোগের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। মার্কিন কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট ৪ বার ম্যাড কাউ রোগের প্রাদুর্ভাব পরিলক্ষিত হলো।  এ খবর দিয়ে অনলাইন বিবিসি জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার খামারে একটি গরুর দেহে বোভিন স্পঞ্জিফরম এনসেফালোপ্যাথি বা ম্যাড কাউ রোগের ভাইরাস পাওয়া গেছে। মাংস রপ্তানির ক্ষেত্রে বিশ্বে শীর্ষস্থানে রয়েছে ক্যালিফোর্নিয়া। কৃষি অধিদপ্তরের প্রধান পশু-চিকিৎসক জন ক্লিফর্ড বলেছেন, মাংস রপ্তানির ওপর বিষয়টি কোন প্রভাব ফেলবে না। কৃষি অধিদপ্তর আতঙ্কের কিছু নেই বলে আশ্বস্ত করেছে। ম্যাড কাউ ভাইরাস দুধেও সংক্রমিত হয় না বলে জানিয়েছেন কর্মকর্তারা। তা সত্ত্বেও আতঙ্ক ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস ও দুধ আমদানিকারক দেশগুলোর মধ্যে। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV