Saturday, 25 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

যেকোনো পেশায় ভালো করতে চাইলে …

অনলাইন ডেস্ক পঠিত: 57 বার

প্রকাশিত: November 30, 2011 | 8:16 AM

Details

ভালোভাবে বেঁচে থাকতে হলে পেশার সঙ্গে নিজেকে যুক্ত করা ছাড়া বিকল্প কোনো উপায় নেই। এ জন্যে সবারই লক্ষ্য থাকে পেশার প্রতি। এ ছাড়া সবাই এও চায়, নিজের পেশাটা যেন সম্মানজনক পেশা হয়, বড় কোনো পেশা হয়। যেন অন্যের কাছে এ নিয়ে গর্ব করে কথা বলতে পারে। কিন্তু চাইলেও অনেক সময় পছন্দসই পেশা মেলে না। তবে পেশাটা খুব বড় হোক কিংবা ছোটই হোক,একবার এর সঙ্গে যুক্ত হলে কিভাবে এখানে ভালো করা যায়, এ নিয়ে চিন্তা করাটাই বুদ্ধিমানের কাজ। ভালো করতে পারলে ছোট পেশার লোকেরাও একদিন বড় পেশায় যেতে পারবে। আবার বড় পেশায় থেকেও যদি ভালো কিছু করা না যায়, তা হলে পদের অবনতি হওয়াটাও অস্বাভাবিক কিছু নয়। তাই জেনে নেওয়া প্রয়োজন কিভাবে নিজ নিজ পেশায় ভালো করা যায়।

প্রয়োজনীয় জ্ঞান থাকা চাই

জ্ঞানের কোনো বিকল্প নেই। ভালো একটি চাকরির আশা করলে নিজের মধ্যে সে ধরনের জ্ঞান রাখা আবশ্যক। তাই আগে থেকেই জ্ঞান অর্জনে সচেষ্ট হতে হবে। চাকরির জন্যে সবচেয়ে বেশি দরকার হয় সাধারণ জ্ঞান। আর সাধারণ জ্ঞান পড়া যায় যেকোনো সময় যেকোনো অবস্থায়। তাই একটু অবসর পেলেই বসতে হবে সাধারণ জ্ঞানের বই নিয়ে। যে আড্ডায় কেবল সময় নষ্টই হয়, এমন আড্ডা যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। কিছু কিছু আড্ডা আছে, যেসব আড্ডা থেকে এমন সব জ্ঞান অর্জিত হয়, যে জ্ঞান বই পড়ে অর্জিত হয় না। তাই এমনসব আড্ডা মিস করা উচিত হবে না। সাধারণ জ্ঞানের পাশাপাশি হাতে কলমে অন্যান্য জ্ঞানও অর্জন করতে হবে। এক কথায় ভাইভায় কাজে লাগে কিংবা চাকরি গ্রহণের পরবর্তী পর্যায়ে কাজে লাগতে পারে, এমন সব রকমের জ্ঞানই নিজের আয়ত্তে থাকতে হবে।

কম্পিউটারে দক্ষতা অর্জন

এমন একটা সময় ছিল, যখন নির্দিষ্ট কিছু পোস্টে চাকরি পেতে চাইলেই কেবল কম্পিউটারে দক্ষ হতে হতো। এখন আর সেই সময় নেই। এখন সব সবক্ষেত্রেই কম্পিউটারে পারদর্শী হতে হয়। তাই ভালো কোনো চাকরি পেতে হলে কম্পিউটারে দক্ষতা অর্জন করতে হবে। অনেক সময় এমন হয়, ক্লাসের পড়া এবং পরীক্ষার ঝামেলার জন্যে কম্পিউটার শেখার প্রতি মনোযোগ দেওয়া যায় না। তাই পরীক্ষার চাপটা একটু কমার সঙ্গে সঙ্গে কম্পিউটার শেখার প্রতি মনোযোগ দিতে হবে। যারা টাকার বিনিময়ে কম্পিউটার শেখায় তাদের ওখানে গিয়ে শিখলে বেশ সময় নষ্ট হয়। তাই সম্ভব হলে বিশেষ করে বাড়িতে যদি কম্পিউটার থাকে তা হলে বড় ভাইবোনদের সহায়তায় কম্পিউটার শিখে নিতে হবে। কিছুটা শেখার পর সব সময় প্র্যাকটিস করতে হবে। নইলে ভুলে যাওয়ার আশংকা আছে।

অন্যদের থেকে ব্যতিক্রম হতে হবে

আজকাল ব্যতিক্রম হতে না পারলে কোনোভাবেই অন্যের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হয় না। প্রতিষ্ঠান তথা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সুদৃষ্টিতে আসতে চাইলে ব্যতিক্রম হওয়ার কোনো বিকল্প নেই। তবে একজন মানুষ যখন অন্য সবার চেয়ে আলাদা হতে চায়, তখন তাকে অনেককিছু মেনে চলতে হয়। অন্যদের চেয়ে আলাদা হতে চাইলে প্রথমেই বাইরের চেহারায় ব্যতিক্রম ভাবটি আনতে হবে। যতটুকু সম্ভব ভালো পোশাক-আশাক পরে ভাইভায় যেতে হবে। কথা বলতে গিয়ে আঞ্চলিক শব্দ বা টান চলে আসতেই পারে। তবে এগুলো পরিহার করতে হবে। সুন্দরভাবে কথা বলতে হবে সবার সঙ্গে। তা হলে বসই আলাদা চোখে দেখতে শুরু করবেন। আর বস আলাদা চোখে দেখলে অন্যেরাও ব্যতিক্রম বলে স্বীকৃতি দেবে।

সময়ের মূল্য দেওয়া

কথায় আছে—সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়। আবার লালন সংগীতে শোনা যায় সময় গেলে নাকি সাধন হবে না। সত্যিই নির্দিষ্ট সময়ের পর আর কোনো কাজ ভালোভাবে সম্পন্ন হতে চায় না। তা হলে টেবিলে যে কাজটি আসবে সেটি অবশ্যই তত্ক্ষণাত্ করে ফেলতে হবে। পরের দিনের জন্যে জমিয়ে রাখা মানেই চরম বোকামি করা। একদিন জমিয়ে রাখলে পরেরদিনও ইচ্ছে করবে জমিয়ে রাখতে। এভাবে দিনের পর দিন কাজ জমিয়ে রাখলে একদিন তা কর্তৃপক্ষের নজরে আসবেই। উল্লেখিত বিষয়গুলো যদিও চাকরি পাওয়ার পর লক্ষণীয়, তবু আগে থেকেই  অভ্যাস গড়ে তুলতে হবে। কারণ আগে থেকে অভ্যাস না থাকলে হঠাত্ করে সময়ের প্রতি শ্রদ্ধাশীল হওয়া যায় না।

সততা

ভালো কিছু পেতে চাইলে নিজেকে সত্ হতেই হবে। সত্ না হলে অনেক বড় কোন সুযোগ এলেও সেটা হাতছাড়া হয়ে যেতে পারে। মাঝে মাঝে এমনও হয়, ছাত্রজীবনে যদি সততার পরিচয় দেওয়া যায় তাহলে সেটা অনেকের নজরে চলে আসে। আর সেখান থেকেই অনেকের চাকরির জন্যে ডাক পড়ে যায়। সততার বিষয়টি আসে পারিবারিকভাবে। মা বাবা সত্ থাকলে সন্তানও সাধারণত সত্ই হয়ে থাকে। নিজের সততা বাড়াতে চাইলে সত্ মানুষের জীবনী পড়ে সেখান থেকে শিক্ষা গ্রহণ করা যেতে পারে। মনে রাখতে হবে অসত্ পন্থা সাময়িকের। আর সততা হলো আজীবনের। সততা চিরন্তন।

মডেল লুবনা ছবি দীপঙ্কর দীপু Iইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV