Monday, 26 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

যেখানে ম্যারাডোনার চেয়েও এগিয়ে মেসি

অনলাইন ডেস্ক পঠিত: 173 বার

প্রকাশিত: June 11, 2013 | 12:35 AM

কী করতে হবে, মেসিকে শিখিয়ে দিচ্ছেন ম্যারাডোনা। ম্যারাডোনা আর্জেন্টিনার কোচ থাকার সময়। ছবি: রয়টা                                            কী করতে হবে, মেসিকে শিখিয়ে দিচ্ছেন ম্যারাডোনা। ম্যারাডোনা আর্জেন্টিনার কোচ থাকার সময়। ছবি: রয়টার্স I দেলোয়ার হোসেন : লিওনেল মেসি কি স্বদেশি ডিয়েগো ম্যারাডোনার সমকক্ষ হতে পারবেন? কয়েক বছর আগেও প্রশ্নটা করা হতো। সময় পাল্টেছে, পাল্টে গেছে প্রশ্নও। কে সেরা—ম্যারাডোনা, নাকি মেসি? সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত প্রশ্ন এটি। প্রশ্নটা যে যথেষ্টই ‘বিতর্কিত’, বলার অপেক্ষা রাখে না। বিংশ শতাব্দীর ফিফা বর্ষসেরা ফুটবলারদের তালিকায় ম্যারাডোনা অন্যতম। আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছেন। গত শতাব্দীর সেরা গোলটিও তাঁর। আর্জেন্টাইন এই কিংবদন্তি চিরস্মরণীয় হয়ে আছেন ১৯৮৬ বিশ্বকাপে তাঁর ‘হ্যান্ড অব গড’ গোলের মাধ্যমে। কিংবদন্তি ম্যারাডোনার সঙ্গে ২৫ বছর বয়সী মেসির তুলনা নিয়ে তাই ‘আপত্তি’ আছে অনেকের। আপত্তি থাকতেই পারে। তবে একই সঙ্গে এটাও স্বীকার করতে হবে, লিওনেল মেসিও কম যান না। বাস্তবতা হলো, পরিসংখ্যানের আলোয় অনেক দিক থেকেই ম্যারাডোনার চেয়ে স্পষ্টত এগিয়ে বার্সার আর্জেন্টাইন এই সুপারস্টার। ক্লাব ক্যারিয়ার: ১৯৭৬ থেকে ১৯৯৭, এই ২১ বছরে সিনিয়র পর্যায়ে ৪৯২টি ম্যাচে অংশ নিয়েছেন ম্যারাডোনা। গোল করেছেন ২৫৮টি। অন্যদিকে মাত্র ১০ বছরের সিনিয়র ক্লাব ক্যারিয়ারে মেসির গোলসংখ্যা ২১৫। খেলেছেন মাত্র ২৪৬টি ম্যাচ। যেভাবে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন, বড় কোনো ইনজুরিতে না পড়লে বোধ হয় এ বছরই ম্যারাডোনাকে ছাড়িয়ে যাবেন মেসি। গোটা ক্যারিয়ারে ম্যারাডোনা যত শিরোপা জিতেছেন, এরই মধ্যে তা ছাড়িয়ে গেছেন মেসি। আন্তর্জাতিক ক্যারিয়ার: আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারে গোলের দিক থেকে ম্যারাডোনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন মেসি। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ৯১ ম্যাচে ম্যারাডোনার গোলসংখ্যা ৩৪। অন্যদিকে ৭৯ ম্যাচে মেসির গোলসংখ্যা ৩২। ম্যারাডোনাকে ছাড়িয়ে যেতে চাই মাত্র তিনটি গোল। তা পেতে ‘গোলমেশিন’ মেসির যে বেশি দিন অপেক্ষা করতে হবে না, এটা বোঝার জন্য ফুটবলবোদ্ধা হওয়ার প্রয়োজন নেই। কৌশলগত দিক: কৌশলের ক্ষেত্রে তুলনামূলক এগিয়ে মেসি। ‘ড্রিবলিং’, গতি, বল পাসিংয়ে মেসিই সেরা। বিশ্বকাপ জেতা, না জেতা: মেসির অপ্রাপ্তি বলতে একটাই, বিশ্বকাপ জয়ের স্বাদ না পাওয়া। ম্যারাডোনা সেটা পেয়েছেন বলেই তুলনার ক্ষেত্রে তাঁকে এগিয়ে রাখেন অনেকে। হ্যাঁ, চারটি বিশ্বকাপ খেলে একবার বিশ্বজয়ের স্বাদ নেওয়া ম্যারাডোনা অবশ্যই এগিয়ে। তাই বলে মেসি সেই স্বাদটা কখনো নিতে পারবেন না, এটা বোধ হয় ধরে নেওয়া ঠিক হবে না। এ পর্যন্ত মাত্র দুটি বিশ্বকাপে অংশ নিয়েছেন। ক্যারিয়ারের কেবল মধ্যগগনে তিনি। নিশ্চয়ই আরও বহু বছর খেলবেন। বিশ্বকাপ নেবেন। বিশ্বজয়ের স্বাদ তিনি পেতেই পারেন। আরেকটা বিষয় বিবেচনায় নিতে হবে, বিশ্বকাপ জয়ের জন্য চাই দলগত সফলতা। শুধু একা ভালো খেলে তা সম্ভব নয়। মেসি চাইলে আর্জেন্টিনা দল ছেড়ে স্পেন জাতীয় দলের হয়েও খেলতে পারতেন। সে ক্ষেত্রে এত দিনে বিশ্বজয়ের স্বাদটা নেওয়া হতো তাঁর। ব্যক্তিগত জীবন: ম্যারাডোনা ফুটবলার হিসেবে যতটা জনপ্রিয়, ততটাই ‘বিতর্কিত’ তাঁর উচ্ছৃঙ্খল জীবনাচারের জন্য। মদ্যপান, ড্রাগ কেলেঙ্কারি, নারীঘটিত ব্যাপার, ভক্তদের সঙ্গে হাতাহাতি, গণমাধ্যমের সঙ্গে বৈরিতা—নিজেকে বিতর্কিত করে তোলার জন্য কী করেননি ম্যারাডোনা! অন্যদিকে ব্যক্তিগতে জীবনে বিতর্কের ছিটেফোঁটাও নেই মেসির। মাঠ, মাঠের বাইরে সব জায়গায় তিনি বন্ধুবত্সল, বিনয়ী। ফুটবলবিশ্বের অনুকরণীয় আদর্শ ভাবা হয় মেসিকে। এখন দুজনের ক্যারিয়ারের বিভিন্ন দিক বিবেচনা করে না হয় আপনারাই বিচার করুন, কে সেরা!—ওয়েবসাইট অবলম্বনে।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ