যেভাবে অন্ধরা দেখতে পাবেন-
ডেস্ক: অন্ধত্ব দূর করার প্রচেষ্টায় বড় ধরনের অগ্রগতির দাবি করেছেন বৃটেনের বিজ্ঞানীরা। তারা এবার স্টেমসেলের মাধ্যমে চোখের আলোকসংবেদী কোষগুলোকে পাল্টে দিয়ে অন্ধত্ব দূর করার সম্ভাবনা দেখতে পাচ্ছেন। বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত একটি নিবন্ধের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এই গবেষণাকে অন্ধত্ব নিরাময়ের পথে বড় একটি অগ্রগতি বলে মনে করছেন গবেষকরা। এই গবেষণায় অংশ নেয়া লন্ডনের মুরফিল্ডস চক্ষু হাসপাতাল ও ইউনিভার্সিটি কলেজ লন্ডনের চিকিৎসকরা জানিয়েছেন, মানব চোখের রেটিনার ‘ফটোরিসেপটার’ সেলগুলো আলোতে সাড়া দিয়ে মস্তিষ্কে বৈদ্যুতিক সংকেত পাঠায়। তা থেকেই মস্তিষ্কে দেখার অনুভূতি তৈরি হয়। নানা কারণে এই কোষগুলো মারা যেতে পারে, তৈরি হতে পারে অন্ধত্ব। বিজ্ঞানীরা আগেই দেখতে পেয়েছেন, মানুষের চোখের কিছু কোষ স্টেম সেলের মাধ্যমে প্রতিস্থাপন করা সম্ভব, যার ফলে ফটো রিসেপটরগুলো আবার সজীব হয়ে উঠতে পারে। আর লন্ডনের গবেষকরা এবার ইঁদুরের ওপর গবেষণায় দেখিয়েছেন, স্টেম সেল ব্যবহার করে রিসেপটরগুলোই বদলে দেয়া সম্ভব। এই গবেষক দলের প্রধান, অধ্যাপক রবিন আলী বিবিসিকে বলেছেন, ইঁদুরের ওপর গবেষণা করে আমরা নিশ্চিত, ফটোরিসেপটর প্রতিস্থাপন সম্ভব। মানুষের চোখে তা কিভাবে সম্ভব করা যায়, তারও একটি পথ আমরা খুঁজে পেয়েছি। আশা করা হচ্ছে এ প্রক্রিয়াতে আগামী পাঁচ বছরের মধ্যেই মানুষের চোখের নতুন করে আলো ফিরিয়ে দেয়া সম্ভব হবে। এর ফলে বিশ্বের লাখ লাখ মানুষ আবার দেখার সুযোগ পাবেন। গবেষক রবিন আলী বলেছেন অল্পসংখ্যক কিছু সেল প্রতিস্থাপনের মাধ্যমেই জীবনের গুণগত মানে বড় ধরনের প্রভাব পড়বে। বয়স্কজনিত কারণে যারা অন্ধত্বের শিকার হন তারা এ থেকে উপকৃত হবেন বলে তিনি উল্লেখ করেন।মানবজমিন
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি