Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

যে ল্যাপটপে প্রয়োজন নেই বিদ্যুতের!

অনলাইন ডেস্ক পঠিত: 100 বার

প্রকাশিত: August 8, 2013 | 8:53 PM

 

এসওএল ল্যাপটপঅনলাইন ডেস্ক : এসওএল ল্যাপটপতৈরি হয়েছে এমন ল্যাপটপ, যা চালাতে কোনদিনই বিদ্যুত্ সংযোগ প্রয়োজন পড়বে না। ল্যাপটপের সঙ্গে যুক্ত থাকা শক্তিশালী সৌরকোষই শক্তি জোগাবে ল্যাপটপকে।প্রথম আলো 
কানাডার টেলিযোগাযোগ প্রতিষ্ঠান উইওয়াই সম্প্রতি সৌরশক্তিচালিত বিশেষ এ ল্যাপটপ বাজারে আনার ঘোষণা দিয়েছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজম্যাগে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
সৌরশক্তিনির্ভর এ ল্যাপটপের নাম ‘এসওএল’। ল্যাপটপটির নির্মাতা প্রতিষ্ঠানের ভাষ্য হচ্ছে, এসওএল চালাতে চার্জের প্রয়োজনে কখনও বৈদ্যুতিক সকেটের ওপর নির্ভর করার প্রয়োজন পড়বে না। ওপেন সোর্স ভিত্তিক উবুন্টু অপারেটিং সিস্টেমনির্ভর ল্যাপটপটিতে ডেটা কেবলযুক্ত সোলার প্যানেল রয়েছে, যার ফলে দুই ঘণ্টা সূর্যের আলোতে রাখলেই দশ ঘণ্টা চলার উপযোগী ব্যাটারি চার্জ হয়ে যায়। অবশ্য, পাশাপাশি বিদ্যুতের সাহায্যে চালানোর সুবিধাও রয়েছে এতে।

নির্মাতা প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, এসওএল ল্যাপটপটি পরিবেশবান্ধব। কার্বন ডাই অক্সাইড নির্গমন রোধ ও পরিবেশের সুরক্ষায় এর ভূমিকা থাকবে। উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীদের কাছে এ ল্যাপটপ জনপ্রিয় হবে বলেই আশা করছেন তাঁরা। ল্যাপটপটির দাম পড়বে ৩৫০ মার্কিন ডলার।

১৩ দশমিক তিন ইঞ্চি মাপের এলসিডি এইচডি স্ক্রিনযুক্ত এ ল্যাপটপে রয়েছে ইনটেল অ্যাটম প্রসেসর, ৩২০ গিগাবাইট তথ্য সংরক্ষণ সুবিধা, দুই ও চার গিগাবাইট র্যাম সুবিধা।

শিগগিরই এসওএল ল্যাপটপ বাজারে আনার পরিকল্পনা করেছে কানাডার টেলিযোগাযোগ প্রতিষ্ঠানটি।

এসওএল ল্যাপটপ সম্পর্কে বিস্তারিত জানার লিংক http://solaptop.com/

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV