Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

যে ৮ কারণে অবশ্যই পেঁয়াজ খাবেন…

অনলাইন ডেস্ক পঠিত: 170 বার

প্রকাশিত: October 3, 2013 | 12:30 PM

ডেস্ক: পেঁয়াজ আপনার চোখ দিয়ে পানি ঝরালেও, এর ওপর চোখ বন্ধ করেই ভরসা করতে পারেন। দুঃসময়ে যে সঙ্গীকে আপনি পাশে পাবেন, তার মধ্যে একটি কিন্তু এই পেঁয়াজই। আসুন, জেনে নেয়া যাক পেঁয়াজের কিছু অসাধারণ গুণাগুণ:

১) পেঁয়াজে রয়েছে ফাইটোকেমিক্যালস, যা শরীরে ভিটামিন ‘সি’ এর কার্যকারিতাকে বাড়ায়। এর ফলে রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
২) পেঁয়াজে ক্রোমিয়ামের উপস্থিতি রয়েছে। এটা রক্তে সুগারের পরিমাণকে নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।
৩) শতাব্দীর পর শতাব্দী ধরে পেঁয়াজ নানা ধরনের প্রদাহ কমাতে ও সংক্রমণ সারাতে ব্যবহৃত হয়ে আসছে।
৪) খাবারের সঙ্গে কি আপনি কাটা পেঁয়াজ, পেঁয়াজের সালাদ বা ভর্তা খেতে ভালোবাসেন? এ অভ্যাসটা অন্যদেরও করা উচিত। পেঁয়াজ পাতলা করে কেটে তাতে পরিমাণমতো লবণ ও লেবু মিশিয়ে সালাদ বানিয়ে খেয়ে দেখুন। লেবু মেশালে স্বাদটা দারুণ লাগবে। কাঁচা পেঁয়াজ ভালো কোলেস্টেরোল বা এইচডিএল উৎপাদনে সহায়তা করে। এতে আপনার হার্টের স্বাস্থ্য ভালো থাকবে। 
৫) ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পেঁয়াজ।
৬) মৌমাছি বিষাক্ত হুল ফুটিয়েছে? পেঁয়াজের রসের ওপর নির্ভর করতে পারেন। তাৎক্ষণিকভাবে ব্যথা ও জ্বালাপোড়ার অনুভূতি থেকে মুক্তি পাবেন। 
৭) পেঁয়াজ খাওয়ার অভ্যাস গ্যাস্ট্রিক আলসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায়।
৮) হার্ট অ্যাটাক বা হার্টের অন্য সমস্যার পাশাপাশি ব্রেন স্ট্রোক প্রতিরোধেও পেঁয়াজের ভূমিকা অসামান্য।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV