Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

যৌনপল্লী থেকে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে

অনলাইন ডেস্ক পঠিত: 62 বার

প্রকাশিত: August 4, 2013 | 2:23 PM

ডেস্ক : 
শিক্ষা নিষিদ্ধ পল্লীর অন্ধকার জগতেও যে আলো ছড়াতে পারে সেটি আরো একবার প্রমাণ করেছেন ভারতীয় কিশোরী শ্বেতা কাত্তি। মুম্বাইয়ের একটি পতিতালয়ে জন্ম হলেও শিক্ষার অদম্য ইচ্ছা তাকে আজ নিয়ে গেছে সাফল্যের মণিকোঠায়। দারিদ্র্য ও যৌন নিগ্রহের মধ্যে বেড়ে ওঠা মুম্বাই এই কিশোরী যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পেয়ে জীবনের সব বাধা পেছনে ঠেলে দিয়েছেন। খবর এনডিটিভি’র।

শ্বেতা কাত্তি (১৮) বৃত্তি পেয়ে নিউইয়র্কের বার্ড কলেজে মনোবিজ্ঞান পড়তে গত বৃহস্পতিবার নয়াদিল্লী ছেড়েছেন। পিছনে ফেলে গেছেন তার জীবনের একটি কালো অধ্যায়। পড়াশুনা শেষে তিনি ভারতে ফিরে তার মত নিগ্রহের শিকার অন্য মেয়েদের সাহায্য করতে চান। শ্বেতা বলেন, শৈশব থেকেই আমার এই স্বপ্নটা ছিল। তবে ভাবিনি এটা সত্যি হবে। নিউজউইকের চলতি বছরের ‘ইয়ং ওমেন টু ওয়াচ’ তালিকায় স্থান পেয়েছেন আত্মপ্রত্যয়ী শ্বেতা। একই তালিকায় আছেন তালেবানের গুলিতে আহত পাকিস্তানি স্কুল বালিকা ও আন্দোলনকারী মালালা ইউসুফজাই। আমি যেখানে বেড়ে উঠেছি, সেখানে আপনারা প্রতিদিন দেখতে পাবেন কেউ একজন কোন নারীকে প্রহার করছে। যেকোন সময় পুলিশ হানা দিচ্ছে এবং নারীরা পতিতাবৃত্তি করছে। তারা কেউ সুখে নেই, বলেন শ্বেতা। তিনি বলেন, খদ্দেররা আমার সঙ্গে রাত কাটাতে চায়। এটা ছিল আমার জন্য খুবই বিব্রতকর। আমার বাবাও আমাকে নির্যাতন করেছে। অন্যান্য লোকও নির্যাতন করেছে। তবে আমার মা সবসময় আমার পাশে থেকেছেন। মা বলতেন, তুমিই সেরা, তুমিই কিছু করতে পারবে। কাত্তি নিজেকে দরিদ্র ও নিম্নবর্ণের মেয়ে হিসেবে উল্লেখ করেন। আর এ কারণে তাকে স্কুলেও বৈষম্যের শিকার হতে হয়েছে।ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV