যৌন উত্তেজক ব্যবহারে মস্তিষ্কের ক্ষতি হয় স্মৃতিশক্তি কমে
ইউএসএনিউজ ডেস্ক: যৌন উত্তেজক বড়ি সেবনের ফলে মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ও স্মরণশক্তি কমে যায়। দীর্ঘ দিন ধরে যৌন উত্তেজনা বর্ধক বড়ি সেবন করলে, মস্তিষ্কের যে স্থানে স্মৃতিশক্তি সংরক্ষিত থাকে, তা ক্রমে সংকুচিত হয়ে আসতে শুরু করে। স্মৃতিশক্তি সংরক্ষণের এ স্থানটি ‘হিপোক্যাম্পাস’ নামে পরিচিত। আমস্টারডামের ‘একাডেমিক রিসার্চ সেন্টারের মাঠ পর্যায়ের একদল গবেষক কয়েকজন ব্যক্তির মস্তিষ্ক পর্যবেক্ষণ করার পর এ তথ্য প্রকাশ করেন। গবেষণা কাজটি পরিচালনার জন্য তারা তুলনামূলক পর্যবেক্ষণ পদ্ধতি অবলম্বন করেন। এ জন্য দু’টি দল নির্বাচিত করেন তারা। সাড়ে ৬ বছর ধরে ২৫০টি যৌন উত্তেজক বড়ি সেবন করেছেন এমন ১০ জন অংশগ্রহণকারীর সঙ্গে কখনই যৌন উত্তেজক বড়ি সেবন করেননি এমন ৭ জন অংশগ্রহণকারী ব্যক্তির মস্তিষ্কের আকৃতির তুলনা করেন তারা। গবেষণায় বিশেষজ্ঞরা দেখতে পান যে, যৌন উত্তেজক বড়ি সেবনকারীদের মস্তিষ্কের স্মৃতিশক্তি সংরক্ষণের স্থান ‘হিপোক্যাম্পাস’-এর আকার ওই ৭ জনের চেয়ে ১০ শতাংশ ছোট। অ্যালমোইমার্স আক্রান্ত রোগী বা যাদের মস্তিষ্কের ক্ষমতা অপেক্ষাকৃত দুর্বল, তাদের মস্তিষ্কের সংরক্ষণ স্থানও একইভাবে ধীরে ধীরে সংকুচিত হয়ে আসে বলে জানান গবেষকরা।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030