যৌন উত্তেজক ভিডিও তৈরি : শিকাগোর আদালতে এক ইউটিউবারের ১০ বছরের কারাদণ্ড
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : এক ইউটিউব তারকার ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের শিকাগোর একটি আদালত। অপ্রাপ্তবয়স্ক মেয়ে শিশুদের যৌন উত্তেজক ভিডিও তৈরি করতে উৎসাহিত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এতে বলা হয়, অস্টিন জোনস নামের ওই ইউটিউবার গান গেয়ে ভিডিও প্রস্তুত করে অনলাইনে প্রকাশ করতেন। টিনএজ মেয়েরা মূলত তার ভক্ত। এ খবর দিয়েছে ডয়েচে ভেলে।
২৬ বছর বয়সী অস্টিনকে গ্রেপ্তার করা হয় ২০১৭ সালে । তিনি ২০১৯ সালের শুরুতে এই ঘটনায় তার অপরাধ স্বীকার করেন।
মামলার আইনজীবী জানিয়েছেন, ছয়টি মেয়ের কাছ থেকে এ ধরনের ভিডিও আনার কথা অস্টিন স্বীকার করেছেন। আরো ৩০ জন মেয়েকে অন্যদের কাছ থেকে এমন ভিডিও আনতে বলার কথাও স্বীকার করেছেন অস্টিন।
শিকাগোর একটি ফেডারেল আদালতের বিচারক শুক্রবার এই ইউটিউবারকে ১০ বছরের সাজা দিয়েছেন। অপরাধের প্রকৃতি অনুযায়ী আইনে ৫ থেকে ২০ বছরের সাজার বিধান রয়েছে। অস্টিনের পাঠানো বিভিন্ন টেক্সট মেসেজের সূত্র ধরে আইনজীবীরা তার অপরাধ প্রমাণ করতে সমর্থ হয়েছেন। তারা জানিয়েছেন, অডিশনের কথা বলে মেয়েদের এমন কাজে প্রলুব্ধ করতেন অস্টিন।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’