যৌন সম্পর্ক ওজন কমায়!
ডেস্ক: গত বছর বিশ্বের সবচেয়ে মোটা ও ভারি নারী নির্বাচিত হয়েছিলেন পলিন পটার। তখন তার ওজন ছিল ৬৪৩ পাউন্ড। কিন্তু তিনি শরীরের অতিরিক্ত অনেকটাই ওজন কমিয়ে ফেলেছেন গত এক বছরে। কমিয়েছেন ৯৮ পাউন্ড। তারপর বেশ সুস্থই আছেন তিনি। এখন প্রশ্ন হলো, তিনি কিভাবে কমিয়েছেন এত বেশি ওজন? উত্তর হতে পারতো- ভীষণ বেশি শারীরিক ব্যায়াম করে বা ডায়েট কন্ট্রোল করে। কিন্তু পলিনের বেলায় এর একটিও উত্তর নয়। তিনি ভিন্ন এক কৌশলে কমিয়েছেন ৯৮ পাউন্ড। যুক্তরাজ্যের ‘ক্লোজার’ ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাতকারে তিনি খুলে বলেছেন সেই কৌশল সম্পর্কে। তিনি বলেছেন, আমি ৬৪৩ পাউন্ড ওজন নিয়ে নড়াচড়া করতে পারতাম না। বিছানায়ই কাটতো আমার দিন রাত। কিন্তু আমি যখন শারীরিক সম্পর্ক স্থাপন করতাম তাতে দেখা গেল প্রতি সেশনে আমার ৫০০ ক্যালোরি শক্তি ক্ষয় হচ্ছে। এর ফলে আমার ওজন কমতে শুরু করে। আমি দেখলাম এটা একটি ভাল শরীরচর্চা। এক্ষেত্রে তার শয্যাসঙ্গী হলেন অ্যালেক্স। তারা দিনে ৭ বার পর্যন্ত শারীরিক সম্পর্ক স্থাপন করতে লাগলেন। এর উদ্দেশ্য পলিনের ওজন ৫৩২ পাউন্ডে নামিয়ে আনা। এ খবর দিয়েছে অনলাইন হাফিংটন পোস্ট। এতে আরও বলা হয়, পলিন ওই সাক্ষাতকারে বললেন- আমরা বিছানায় একে অন্যকে সমানভাবে পেয়েছি। আমরা নানা রকমভাবে একজন আরেকজনের সান্নিধ্য উপভোগ করেছি। তাতে অ্যালেক্সও বেশ আনন্দ পেয়েছে। অ্যালেক্সের সঙ্গে ২০০২ সালে তার সাক্ষাত হয় অনলাইনে। তারপর তারা একে অন্যের প্রেমে পড়ে যান। বিয়ে করেন ২০০৫ সালে। কিন্তু ৩ বছর পরে তাদের সম্পর্ক ভেঙে যায়। কিন্তু পলিন পটার বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলেন অ্যালেক্সের স্পর্শ ছাড়া তার ওজন দিন দিন বেড়ে যাচ্ছে। এক পর্যায়ে তিনি হতাশ হয়ে পড়লেন। তিনি যোগাযোগ করলেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের সঙ্গে। উদ্দেশ্য ‘ওয়ার্ল্ডস হেভিয়েস্ট ওম্যান’-এর খেতাম অর্জন করা। এ স্বীকৃতিও মিলল তার। যখন অ্যালেক্স এ খবর পেলেন তিনি ফের পলিন পটারের সঙ্গে যোগাযোগ করলেন। আবার তাদের সম্পর্কে জোড়া লাগলো। পলিন পটার সাক্ষাতকারে বলেছেন, অ্যালেক্সের সঙ্গে প্রথম যেদিন ফের সাক্ষাত হলো সেদিনই আমরা বিছানায় চলে গেলাম। সেদিন ২৪ ঘন্টায় আমরা একজন আরেকজনকে কাছে টেনে নিলাম ৬ বার। অ্যালেক্সের ওজন মাত্র ১৪০ পাউন্ড। ফলে বেডরুমের সব কাজ তিনিই করতেন। ওদিকে নিউ ইয়র্ক ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল কমিউনিটি হেলথ স্টাডিজের পিএইচডি ডিগ্রিধারী ডাক্তার ফুলব্রাইট বলেছেন, নিয়মিত শারীরিক সম্পর্ক শুধু যৌন জীবনকে সুখীই করে না। এতে শরীরের ওজন কমে। এতে রক্তের প্রবাহ বাড়ে। হৃদযন্ত্র সুদৃঢ় হয়। রক্তে কোলেস্টেরলের মাত্রা কমে যায়। ভাল ঘুম হয়। অধিক শক্তি পাওয়া যায়। পেশী সুঠাম হয়। বিমর্ষতা তাড়ায়।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং