Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

রংপুর জেলা এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 22 বার

প্রকাশিত: January 3, 2021 | 9:24 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : রংপুর জেলা এসোসিয়েশন ইন্ক এর বার্ষিক সাধারণ সভা গত ২৭শে ডিসেম্বর অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মিজানুল হাসান এর সভাপতিত্বে সভার শুরুতে পবিত্র কোরান থেকে তেলোওয়াত করেন সংগঠনের সদস্য রুহুল আমিন এবং পবিত্র গীতা পাঠ করেন তুষার কান্তি বর্মন মহাশয়।
মূল আলোচনা শুরুর পূর্বে সংগঠনের সাধারণ সম্পাদক উজ্জ্বল রায়ের জৈষ্ঠ ভ্রাতা ড. চঞ্চল রায়, সংগঠনের কোষাধ্যক্ষ ওমর ফারুকের পিতা, সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসানের পরিবারসহ সকলের সুস্থতা ও রোগ মুক্তি এবং করোনা মহামারীতে নিহতদের আত্মার শান্তি কামনার্থে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সংগঠনের সদস্য মোঃ রুহুল আমীন ও তুষার কান্তি বর্মন মহাশয়।
সভায় সাধারণ সম্পাদক সংগঠনের চলতি বছরের কার্যক্রমে তুলে ধরেন। সভাপতি এবং সাধারণ সম্পাদকের বক্তব্যের উপর মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহর খান।
বক্তব্য রাখেস সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রহিমুজ্জামান সুমন, সহ সভাপতি আবদুল জলিল, গোলাম আজম, রেজাউল ইসলাম, কার্যকরী সদস্য মোঃ আবদুর রাকিব ও প্রাক্তন সাধারণ সম্পাদক ও করোনা ট্রান্সফোর্স প্রধান শাহ্ মোহাম্মদ ফরিদ, সাংগঠনিক সম্পাদক আবদুল কুদ্দুস কানন, সাংগঠনিক সম্পাদক মাহবুব হোসেন, উপদেষ্টা মোঃ মিজানুর রহমান শেলী, আহসান বিল্লা হিরা, মীর মামুন রশীদ, তানভীর আবেদ, সাইফুর নাহার, একেএম শাহরিয়ার বিদ্যুত, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মাহফুজুর রহমান খান, কার্যকরী সদস্য কামনা হাসান, সাংস্কৃতিক সম্পাদক মিলন কুমার রায়, সদস্য গৌতম রায় ও প্রদীয় রায় প্রমুখ।
সভায় প্রবাসী রংপুরবাসী সকলকে সংগঠনে সম্পৃক্ত হয়ে একসাথে কাজ করার আহ্বান এবং ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV