Monday, 15 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

রক্তচাপের ভিন্নতা নিয়ে চিন্তিত?

অনলাইন ডেস্ক পঠিত: 169 বার

প্রকাশিত: August 4, 2013 | 1:32 AM

দিনের বিভিন্ন সময়ে রক্তচাপ ভিন্ন হতেই পারেবাড়িতে রক্তচাপ মাপলে একদম স্বাভাবিক থাকে, কিন্তু হাসপাতালে বা চিকিৎসকের চেম্বারে তা আর ঠিক থাকে না। পারদের সীমা ছাড়িয়ে যায় তখন। অনেকেই চিকিৎসকের পরিমাপ করা রক্তচাপ বিশ্বাসই করতে চান না। এ সময় চিকিৎসকও পড়েন ফাঁপরে, ওষুধ দেবেন কি দেবেন না? অথবা ওষুধের মাত্রা বাড়াবেন কি বাড়াবেন না?
চিকিৎসাবিজ্ঞানে এ নিয়ে জটিলতার একটা নাম আছে। হোয়াইট কোট হাইপারটেনশন বা সাদা কোটের উচ্চ রক্তচাপ। এই সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসকের সামনেই কেবল রক্তচাপ বেড়ে যায়। যে মুহূর্তে তিনি হাসপাতালে বা চিকিৎসকের কক্ষে ঢোকেন তখনই মানসিক চাপ ও দুশ্চিন্তা বেড়ে গিয়ে স্ট্রেস হরমোন তৈরি হয় এবং রক্তচাপ সাময়িকভাবে বাড়িয়ে দেয়। এ ক্ষেত্রে উচ্চ রক্তচাপের চিকিৎসা দেওয়া উচিত কি না তা নিয়ে বিতর্ক রয়েছে। রক্তচাপজনিত অন্যান্য জটিলতার হার এদের সাধারণ উচ্চ রক্তচাপের রোগীদের তুলনায় কম থাকলেও একেবারে যে নেই তা নয়।
যাঁরা এ রকম দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন তাঁদের জন্য কিছু পরামর্শ:
—চিকিৎসকের কাছে যাওয়ার সময় অতিরিক্ত স্নায়বিক দুর্বলতায় না ভোগা বা দুশ্চিন্তা করার কিছু নেই। হালকা মেজাজে ও শান্ত ভঙ্গিতে প্রবেশ করুন। যানজট পেরিয়ে, অনেকখানি হেঁটে বা সিঁড়ি লাফিয়ে ছুটতে ছুটতে এসে পৌঁছালে খানিকটা বিশ্রাম নিন, শান্ত হয়ে বসুন ও তারপর কক্ষে প্রবেশ করুন।
—রক্তচাপ বিভিন্ন দিনে ও দিনের বিভিন্ন সময়ে ভিন্ন হতেই পারে। কিন্তু বাড়িতে ও চিকিৎসকের পরিমাপ করা রক্তচাপের ব্যবধান যদি বারবার সিস্টোলিক ২০ মিমি ও ডায়াস্টোলিক ১০ মিমি পারদের বেশি হতে থাকে, তবে মুশকিল।
—এ ধরনের রোগীদের ক্ষেত্রে বাড়িতে একাধিকবার রক্তচাপ পরিমাপ করা অথবা তদারকির নিয়ম আছে। বাড়িতে সকাল ও বিকেল দুবেলা একটি নিখুঁত যন্ত্র দিয়ে বসা অবস্থায় টানা সাত দিন, নিদেন পক্ষে চার দিন রক্তচাপ মেপে লিখে রাখতে হবে। প্রথম দিনেরটা বাদ দিয়ে বাকি দিনগুলোতে পাওয়া রক্তচাপের গড় করে নিতে হবে। আর অ্যামবুলেটরি মনিটরিং এ রোগীকে বাড়িতে টানা সকাল আটটা থেকে রাত ১০টা পর্যন্ত রক্তচাপ মাপার একধরনের যন্ত্র লাগিয়ে রাখা হয়। সারা দিনের অন্তত ১৪টি পরিমাপের গড় করে নেওয়া হয়। সূত্র: নাইস (ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড ক্লিনিক্যাল এক্সসেলেন্স), ২০১১।প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV