রবার্ট ওয়াটকিন্স ইউএনডিপি’র বাংলাদেশের আবাসিক প্রতিনিধি হিসেবে যোগ দিচ্ছেন
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বাংলাদেশে নবনিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি মি. রবার্ট ওয়াটকিন্স ৬ ফেব্রুয়ারী জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আব্দুল মোমেনের সাথে তাঁর অফিসকক্ষে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় স্থায়ী প্রতিনিধি রবার্ট ওয়াটকিন্সকে ইউএনডিপি’র বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রের চিত্র তুলে ধরেন এবং এ সংস্থার বাংলাদেশের উন্নয়নে অবদানের কথা স্মরণ করেন।
স্থায়ী প্রতিনিধি আশা প্রকাশ করে বলেন, নতুন প্রতিনিধির মেয়াদে ইউএনডিপি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে আরও বেশি অবদান রাখবে।
মি. রবার্ট ওয়াটকিন্স এ মাসেই ঢাকায় যোগদান করবেন বলে আশা করা যাচ্ছে।
সাক্ষাৎকালে বাংলাদেশ মিশনের মিনিস্টার (ইকোনমিক) বরুন দেব মিত্র এবং ইউএনডিপি’র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল