Thursday, 22 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

“রবীন্দ্রনাথ এখনও প্রাসঙ্গিক, যেমন ছিলেন তাঁর সময়ে”ওয়াশিংটনে রবীন্দ্রনাথের জন্ম সার্ধশতবার্ষিকীতে বাংলাদেশ রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক পঠিত: 32 বার

প্রকাশিত: June 6, 2011 | 3:15 AM

ইউএসএ নিউজ: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসি ৫ জুন দূতাবাসের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে “আনন্দলোকে মঙ্গলালোকে” শিরোনামে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বৃহত্তর ওয়াশিংটন এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহনের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিন রোববার অনুষ্ঠানটি আয়োজন করা হয়। আলোচনানুষ্ঠান, রবীন্দ্রসংগীত, আবৃত্তি, এবং রবীন্দ্রনাথের জীবন ও কর্মের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের পসরা দিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়।

 

আলোচনাপর্বে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং প্রতিমন্ত্রী আকরামুল কাদের বলেন, চিন্তায় ও মননে তাঁর সময় হতে বহুদূর এগিয়ে থাকা রবীন্দ্রভাবনা আজকের বাংলাদেশেও সমানভাবে প্রাসংগিক, বিশেষ করে বাংলাদেশ যখন একটি মুক্ত ও অর্থনৈতিকভাবে অগ্রসর সমাজ গড়ে তোলার স্বপ্ন দেখছে। রবি ঠাকুরের “চৌদ্দশ সাল” কবিতার কয়েকটি ছত্র উদ্ধৃত করে রাষ্ট্রদূত বলেন, আগামী শতাব্দীতেও বিশ্বব্যপী বাংলাভাষাভাষীগনের কাছে রবীন্দ্রনাথের গদ্য, গান, ও কবিতাসহ সকল সৃষ্টি সমানভাবে সমাদৃত হবে। কেন্দ্রীয় উত্তর আমেরিকা রবীন্দ্র সম্মেলন কমিটির অন্যতম প্রতিষ্ঠাতা বোর্ড সদস্য জনাব মুকতাদীর চৌধুরীও এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে,বাংলাদেশের স্বনামধন্য রবীন্দ্রসংগীত শিল্পী কাদেরী কিবরিয়া তাঁর কথা ও গানে উপস্থিত সকল দর্শককে মুগ্ধ করেন। এছাড়াও দূতাবাস কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যগণ এবং বৃহত্তর ওয়াশিংটন এলাকার খ্যাতিমান বাংলাদেশী শিল্পীগন সংগীত পরিবেশন করেন। 

 

রাষ্ট্রদূতপত্নী রিফাত সুলতানা আকরাম দূতাবাসের সকল কর্মকর্তা/কর্মচারী, শিল্পী, কলাকুশলী, এবং প্রবাসী বাংলাদেশীদের অনুষ্ঠানটিতে তাদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। অতিথিদের ঐতিহ্যবাহী বাংলাদেশী খাবার পরিবেশন করা হয়।

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ